ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডা. এজেডএম জাহিদ মন্ত্রী হওয়ায় এলাকাবাসীর অভিনন্দন পুলিশকে জনগণের বন্ধু হতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাই বর্তমান সরকারের মূল অগ্রাধিকার : স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর গত সপ্তাহে আড়াই বছরের মধ্যে সবচেয়ে দ্রুত সামরিক অগ্রগতি অর্জন ইউক্রেনের জেনেভায় ইউক্রেন যুদ্ধবিরতি আলোচনা আবার শুরু, অগ্রগতির লক্ষণ নেই ভেনেজুয়েলায় মাদুরোর ক্ষমতাচ্যুতির পর প্রথম ইউরোপীয় ফ্লাইট অবতরণ বাণিজ্য চুক্তির পর যুক্তরাষ্ট্রে বিনিয়োগের পরিকল্পনা জাপানের : ট্রাম্প ইরান এখনো ট্রাম্পের ‘রেড লাইন’ স্বীকারে প্রস্তুত নয়: ভ্যান্স প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন

আজ সরস্বতী পূজা: বিদ্যা দেবীর আরাধনায় মুখর সারাদেশ

  • আপডেট সময় : ০২:১০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • / 32
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী সরস্বতী পূজা আজ। বিদ্যা, জ্ঞান ও ললিতকলার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করে তার আশীর্বাদ নিচ্ছেন অগণিত ভক্ত ও শিক্ষার্থী।

প্রতিবছর মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বাগদেবীর এই আরাধনা করা হয়। অজ্ঞতার অন্ধকার দূর করে আলোকবর্তিকা ছড়িয়ে দিতে শিক্ষার্থীরা আজ দেবীর পাদপদ্মে প্রণতি জানাচ্ছেন।

সরস্বতী পূজা উপলক্ষ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আজ শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। দিনটি ঘিরে বিভিন্ন টিভি চ্যানেল বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে এবং সংবাদপত্রগুলো প্রকাশ করেছে বিশেষ নিবন্ধ।

রাজধানীসহ দেশের মন্দির, মণ্ডপ ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আজ বাণী অর্চনাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনের কেন্দ্রীয় মণ্ডপে যথাযথ ধর্মীয় মর্যাদায় পূজা অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় প্রেসক্লাবেও আয়োজন করা হয়েছে সরস্বতী পূজার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠের কেন্দ্রীয় মণ্ডপ ছাড়াও বিভিন্ন বিভাগের উদ্যোগে অসংখ্য শৈল্পিক মণ্ডপ স্থাপন করা হয়েছে।

এছাড়া রাজধানীর রমনা কালীমন্দির ও মা আনন্দময়ী আশ্রম, সিদ্ধেশ্বরী কালীমন্দির, ওয়ারীর রামসীতা মন্দিরসহ পুরান ঢাকার অলিগলিতে দেবীর আরাধনায় মেতেছে হিন্দু সম্প্রদায়। মণ্ডপগুলোতে পুষ্পাঞ্জলি প্রদান ও প্রসাদ বিতরণের পাশাপাশি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আজ সরস্বতী পূজা: বিদ্যা দেবীর আরাধনায় মুখর সারাদেশ

আপডেট সময় : ০২:১০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬