ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডা. এজেডএম জাহিদ মন্ত্রী হওয়ায় এলাকাবাসীর অভিনন্দন পুলিশকে জনগণের বন্ধু হতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাই বর্তমান সরকারের মূল অগ্রাধিকার : স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর গত সপ্তাহে আড়াই বছরের মধ্যে সবচেয়ে দ্রুত সামরিক অগ্রগতি অর্জন ইউক্রেনের জেনেভায় ইউক্রেন যুদ্ধবিরতি আলোচনা আবার শুরু, অগ্রগতির লক্ষণ নেই ভেনেজুয়েলায় মাদুরোর ক্ষমতাচ্যুতির পর প্রথম ইউরোপীয় ফ্লাইট অবতরণ বাণিজ্য চুক্তির পর যুক্তরাষ্ট্রে বিনিয়োগের পরিকল্পনা জাপানের : ট্রাম্প ইরান এখনো ট্রাম্পের ‘রেড লাইন’ স্বীকারে প্রস্তুত নয়: ভ্যান্স প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন

কুয়েতে প্রবাসীদের জন্য ‘বাংলাদেশি হাসপাতাল’ প্রতিষ্ঠার আগ্রহ প্রকাশ ডা. এ বি এম হারুনের

  • আপডেট সময় : ০১:৫৯:০৩ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • / 294
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের জন্য পূর্ণাঙ্গ একটি হাসপাতাল প্রতিষ্ঠা সম্ভব বলে জানিয়েছেন শমরিতা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও বৃহত্তর নোয়াখালীভিত্তিক সামাজিক সংগঠন সংযোগ নোফেল-এর কেন্দ্রীয় উপদেষ্টা ডা. এ বি এম হারুন

গত বুধবার (১৭ সেপ্টেম্বর) কুয়েতের খাইতান রাজধানী প্যালেস হোটেলে সংযোগ নোফেল কুয়েত শাখা আয়োজিত সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. হারুন বলেন—

“কুয়েতে বেশিরভাগ বাংলাদেশি নিম্ন আয়ের শ্রমিক। তাদের আয়ের তুলনায় চিকিৎসা ব্যয় অনেক বেশি। তাছাড়া ভাষাগত সমস্যার কারণে চিকিৎসা নিতে গিয়ে অনেকেই ভোগান্তিতে পড়েন। প্রবাসীদের সহযোগিতা পেলে এখানে একটি পূর্ণাঙ্গ ‘বাংলাদেশি হাসপাতাল’ প্রতিষ্ঠা করা সম্ভব।”

কুয়েত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আমন্ত্রণে গত সোমবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ থেকে নয় সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল কুয়েত সফরে যায়। প্রতিনিধি দলের সদস্য হিসেবেই সফরে ছিলেন ডা. এ বি এম হারুন।

পরে সংযোগ নোফেল কুয়েত শাখার পক্ষ থেকে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল হাই ভুঁইয়া। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক নাছের উদ্দিন খোকন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজনেস কাউন্সিল কুয়েতের সভাপতি লুৎফুর রহমান মুখাই আলী, ব্যাংকার মাইনুদ্দিন, এবং প্রবাসী সমাজের বিশিষ্টজনেরা। আরও অংশ নেন বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সভাপতি ও সময় টিভির প্রতিনিধি মঈন উদ্দিন সরকার সুমন এবং সাধারণ সম্পাদক আ হ জুবেদ

অনুষ্ঠানে বক্তারা প্রবাসীদের জন্য চিকিৎসা সেবা নিশ্চিত করতে দ্রুত একটি হাসপাতাল গড়ে তোলার দাবি জানান। এর জবাবে ডা. এ বি এম হারুন বলেন “প্রবাসীদের কল্যাণে আমি আগ্রহী। সবার সহযোগিতা থাকলে কুয়েতে শিগগিরই বাংলাদেশি হাসপাতাল প্রতিষ্ঠা সম্ভব।”

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুয়েতে প্রবাসীদের জন্য ‘বাংলাদেশি হাসপাতাল’ প্রতিষ্ঠার আগ্রহ প্রকাশ ডা. এ বি এম হারুনের

আপডেট সময় : ০১:৫৯:০৩ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫