ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

চট্টগ্রামে অস্ত্র মামলার আলামত গায়েব : এসআই দেলোয়ারের বিরুদ্ধে অভিযোগ

  • আপডেট সময় : ০২:০১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০১৭
  • / 271
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রম প্রতিনিধি: চট্টগ্রামে অস্ত্র মামলার আলামত গায়েব করার অভিযোগের চট্টগ্রাম আদালতের মহানগর মালখানার উপপরিদর্শক (চাকরিচ্যুত এসআই) মো. দেলোয়ার হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এ মামলার আরেক আসামি এসআই কামাল পাশাকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
বুধবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মীর রুহুল আমীন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী কাজী সানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্র জানায়, ১৯৯৬ সালের ২৫ নভেম্বর চট্টগ্রাম নগরের ঝাউতলা এলাকা থেকে মো. নবী হোসেন ও মো. আবুল কাশেম নামের দুই ব্যক্তিকে একটি এলজিসহ গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। জব্দ তালিকা তৈরি করেন গোয়েন্দা পুলিশের তৎকালীন এসআই বি এম কামাল পাশা। পরে তিনি জব্দ করা আলামত মালখানায় জমা দেন। ২০০২ সালে ওই অস্ত্র মামলার রায়ে আসামিদের ১০ বছরের কারাদন্ড দেন আদালত। কিন্তু জব্দকৃত আলামত যথা সময়ে আদালতে উপস্থিত করতে পারেনি পুলিশ।

আদালত রায়ে উল্লেখ্য করেন, জব্দকৃত অস্ত্রটি পুলিশ আলামত হিসেবে যথাসময়ে আদালতে দাখিল না করায় সংলিশ্লষ্ট ব্যক্তিদের ওপর দায় আরোপক্রমে ব্যবস্থা নেওয়া অপরিহার্য।

আদালতের নির্দেশে ঘটনাটি অনুসন্ধান করে পুলিশের দুই কর্মকর্তার বিরুদ্ধে ২০০৪ সালে মামলা করে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো। আদালতের নির্দেশে চট্টগ্রাম মহানগর পুলিশ বিভাগীয় তদন্ত করে। তদন্তে দোষী সাব্যস্ত হওয়ায় দেলোয়ার হোসেনকে চাকরিচ্যুত করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামে অস্ত্র মামলার আলামত গায়েব : এসআই দেলোয়ারের বিরুদ্ধে অভিযোগ

আপডেট সময় : ০২:০১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০১৭