ঢাকা ১২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সালমান মুক্তাদিরের শ্বশুরের টস বন্ডের চারটি গুদাম সিলগালা দেশের দুই জেলায় বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা রাজধানীর বাজারে সবজির চড়া দাম, শিমের কেজি ২০০ টাকা তিন মাসে দ্বিগুণ হলো এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ বহর নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি

শাহ্জালাল ইসলামী ব্যাংকের মিরপুর শাখা স্থানান্তরিত

  • আপডেট সময় : ০২:১২:১৫ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০১৭
  • / 529
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অর্থ ও বাণিজ্য ডেস্কঃ     আজ ১৬ জুলাই ২০১৭ইং তারিখে উন্নততর সেবা প্রদানের প্রত্যয় নিয়ে নতুনভাবে সজ্জিত শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর মিরপুর শাখা হতে  সাহেলা কমপ্লেক্স, ১৪২/১ বেগম রোকেয়া সরণী, মিরপুর-১০, ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক জনাব ফরমান আর চৌধুরী প্রধান অতিথি হিসেবে স্থানান্তরিত শাখাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। ২০০৭ সালের ০৬ নভেম্বর ব্যাংকের মিরপুর শাখার কার্যক্রম শুরু হয়েছিল। গ্রাহকদের অধিকতর উন্নত সেবা প্রদানের লক্ষে সু-পরিসর স্পেসে শাখাটিকে স্থানান্তর করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব এম. শহীদুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব এম. আখতার হোসেন, সাধারণ সেবা বিভাগের প্রধান জনাব মোঃ মাহবুবুর রশীদ, জনসংযোগ বিভাগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান জনাব মোঃ সামছুদ্দোহা, মিরপুর শাখার ব্যবস্থাপক জনাব মোঃ আব্দুল কুদ্দুছ এবং গ্রাহকগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক জনাব ফরমান আর চৌধুরী বলেন, শাহ্জালাল ইসলামী ব্যাংক আধুনিক প্রযুক্তির সমন্বয়ে উন্নত সেবা প্রদান করায় প্রতিনিয়ত এ ব্যাংকের গ্রাহক ও শাখা সম্প্রসারিত হচ্ছে। তিনি বলেন, ক্রমবর্ধমান গ্রাহক চাহিদা ও সমাজের সর্বস্তরের গ্রাহকদেরকে সেবা প্রদানই আমাদের অন্যতম লক্ষ্য। নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষে এবং ব্যবসা বাণিজ্যে তুলনামূলক কম রেটে শাহ্জালাল ইসলামী ব্যাংক বিনিয়োগ সুবিধা প্রদান করছে বলে তিনি জানান। তাছাড়া মিরপুর এলাকার সার্বিক ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে শাহ্জালাল ইসলামী ব্যাংক আরো বেশী অবদান রাখতে চায় বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে ব্যাংকের সমৃদ্ধি কামনা করে ব্যাংকের শাখা প্রাঙ্গণে পবিত্র কুরআন খতম, দুরূদ এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

শাহ্জালাল ইসলামী ব্যাংকের মিরপুর শাখা স্থানান্তরিত

আপডেট সময় : ০২:১২:১৫ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০১৭