ঢাকা ১২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সালমান মুক্তাদিরের শ্বশুরের টস বন্ডের চারটি গুদাম সিলগালা দেশের দুই জেলায় বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা রাজধানীর বাজারে সবজির চড়া দাম, শিমের কেজি ২০০ টাকা তিন মাসে দ্বিগুণ হলো এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ বহর নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ‘ডিআইইউ টেকঅফ প্রোগ্রামিং প্রতিযোগিতা’ অনুষ্ঠিত

  • আপডেট সময় : ০৯:২৪:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০১৭
  • / 323
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের ১ম ও ২য় সেমিস্টারের শিক্ষার্থীদের অংশ গ্রহণে টেকঅফ প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আজ  কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের সিএসই ভবনে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন, প্রথম রানার আপ ও দ্বিতীয় রানার আপসহ মোট দশজন শিক্ষার্থীকে সার্টিফিকেট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়। বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. সৈয়দ আখতার হোসেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে  অধ্যাপক ড. সৈয়দ আখতার হোসেন বলেন, শিক্ষার্থীদের মধ্যে প্রোগ্রামিং বিষয়ে দক্ষতা বড়ানোর লক্ষ্যে প্রতি সেমিস্টারে এই প্রতিযোগিতা আয়োজন করা হয়ে থাকে। সিএসই বিভাগের আয়োজনে এবার এই প্রতিযোগিতার ৫ম আসর অনুষ্ঠিত হলো। বর্তমান সময়কে তথ্যপ্রযুক্তির সময় উল্লেখ করে অধ্যাপক ড. সৈয়দ আখতার হোসেন আরো বলেন, শিক্ষার্থীরা যদি ছাত্রাবস্থাতেই প্রোগ্রামিংয়ে দক্ষ হয়ে না ওঠে তবে ভবিষ্যৎ কর্মজীবনে তাদেরকে পিছিয়ে পড়তে হবে। তাই শিক্ষার্থীদেরকে আধুনিক ও যুগপোযোগী হিসেবে গড়ে তুলতে এ ধরনের প্রোগ্রামিং প্রতিযোগিতা আরো বেশি বেশি অনুষ্ঠিত হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

এসময় আরো উপস্থিত ছিলেন প্রতিযোগিতা প্রধান বিচারক এবং সিএসই বিভাগের অতিথি শিক্ষক ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাহমুদুর রহমান, সিনিয়র লেকচারার শাহ মো. তানভীর সিদ্দিকী, কম্পিউটার অ্যান্ড প্রোগ্রামিং ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মাহমুদ সাজ্জাদ আবির ও সিএসই বিভাগের ৪র্থ সেমিস্টারের শিক্ষার্থী মুহাইমিনুল ইসলাম জিম।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ফুয়াদ হাসান, প্রথম রানার আপ মো. জোবায়ের হোসেন ও দ্বিতীয় রানার আপ ইমামুল হাসান খান।

নিউজটি শেয়ার করুন

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ‘ডিআইইউ টেকঅফ প্রোগ্রামিং প্রতিযোগিতা’ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:২৪:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০১৭