ঢাকা ০১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

পিরোজপুরের মঠবাড়ীয়ায় ইসলামী ব্যাংকের ৩২৬তম শাখা উদ্বোধন

  • আপডেট সময় : ১০:৩৮:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০১৭
  • / 293
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ৩২৬তম শাখা ১৩ আগষ্ট ২০১৭ রবিবার পিরোজপুরের মঠবাড়ীয়ায় উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ডাইরেক্টর মোঃ মিজানুর রহমান প্রধান অতিথি হিসেবে এ শাখা উদ্বোধন করেন। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মোঃ ইয়াহিয়া এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ আলতাফ হুসাইন, মঠবাড়ীয়া বণিক সমিতির সেক্রেটারী শামসুল হক খোকা, পৌর-কাউন্সিলর ও প্যানেল মেয়র মোঃ মন্জুর রহমান সিকদার, বণিক সমিতির সভাপতি আলহাজ্ব শামসুল আলম, কে.এম. লতিফ ইনস্টিটিউট এর সভাপতি মোঃ আজিজুল হক সেলিম

মাতুব্বর এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ মাকসুদা আক্তার বেবী। আরও বক্তব্য রাখেন ব্যাংকের বরিশাল জোন প্রাধান মোঃ আবদুস সালাম ও মঠবাড়ীয়া শাখার ব্যবস্থাপক মোঃ ওয়ালি উল্লাহ হাওলাদার। পৌর-কাউন্সিলর মোসাঃ সালেহা খাতুন এবং মোসাঃ তাহেরুন্নেছা, মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আজিমুল হক, স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মোঃ মিজানুর রহমান প্রধান অতিথির ভাষণে বলেন, ইসলামী শরীয়াহ্ নীতিতে পরিচালিত এ ব্যাংক মানুষের আস্থা ও ভালবাসা নিয়ে অর্থনৈতিক সমৃদ্ধি ও মানুষের কল্যাণে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন মঠবাড়ীয়া শাখা প্রতিষ্ঠার মাধ্যমে এ অঞ্চলের দীর্ঘদিনের প্রত্যাশা আজ পূরণ হলো। সুযোগ হলো ব্যাংকের সেবাসমূহ কাজে লাগিয়ে নিজেদের ভাগ্যোন্নয়ন করার।

আবু রেজা মোঃ ইয়াহিয়া সভাপতির ভাষণে বলেন, ইসলামী ব্যাংক ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মানুষের ব্যাংক।  মানুষের কল্যাণ এবং প্রান্তিক জণগোষ্ঠীকে তাদের সঞ্চয়ের মনোভাব ও উদ্যোগী চেতনাকে জাগিয়ে তুলতে ব্যাংকটি গণমূখী সেবা নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

পিরোজপুরের মঠবাড়ীয়ায় ইসলামী ব্যাংকের ৩২৬তম শাখা উদ্বোধন

আপডেট সময় : ১০:৩৮:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০১৭