ঢাকা ০২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ‘ডিআইইউ টেকঅফ প্রোগ্রামিং প্রতিযোগিতা’ অনুষ্ঠিত

  • আপডেট সময় : ০৬:৩৫:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০১৭
  • / 228
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিক্ষা ডেস্কঃ  ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের ১ম ও ২য় সেমিস্টারের শিক্ষার্থীদের অংশ গ্রহণে টেকঅফ প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

গত ১৩ আগস্ট ২০১৭ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের সিএসই ভবনে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. সৈয়দ আখতার হোসেন। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ফুয়াদ হাসান, প্রথম রানার আপ মোঃ জোবায়ের হোসেন ও দ্বিতীয় রানার আপ ইমামুল হাসান খানসহ মোট দশজন শিক্ষার্থীকে সার্টিফিকেট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে  অধ্যাপক ড. সৈয়দ আখতার হোসেন বলেন, শিক্ষার্থীদের মধ্যে প্রোগ্রামিং বিষয়ে দক্ষতা বড়ানোর লক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রতি সেমিস্টারেই এই প্রতিযোগিতা আয়োজন করা হয়ে থাকে। সিএসই বিভাগের আয়োজনে এবার এই প্রতিযোগিতার ৫ম আসর অনুষ্ঠিত হলো। বর্তমান সময়কে তথ্যপ্রযুক্তির সময় উল্লেখ করে অধ্যাপক ড. সৈয়দ আখতার হোসেন আরো বলেন, শিক্ষার্থীরা যদি ছাত্রাবস্থাতেই প্রোগ্রামিংয়ে দক্ষ হয়ে না ওঠে তবে ভবিষ্যৎ কর্মজীবনে তাদেরকে পিছিয়ে পড়তে হবে। তাই শিক্ষার্থীদেরকে আধুনিক ও যুগপোযোগী হিসেবে গড়ে তুলতে এ ধরনের প্রোগ্রামিং প্রতিযোগিতা আরো বেশি বেশি অনুষ্ঠিত হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন প্রতিযোগিতা প্রধান বিচারক এবং সিএসই বিভাগের অতিথি শিক্ষক ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাহমুদুর রহমান, সিনিয়র লেকচারার শাহ মো. তানভীর সিদ্দিকী, কম্পিউটার অ্যান্ড প্রোগ্রামিং ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মাহমুদ সাজ্জাদ আবির ও সিএসই বিভাগের ৪র্থ সেমিস্টারের শিক্ষার্থী মুহাইমিনুল ইসলাম জিম।

ক্যাপশন ঃ  ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ আয়োজিত টেকঅফ প্রোগ্রামিং প্রতিযোগিতায় বিজয়ীদের সাথে বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সৈয়দ আকতার হোসেনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ‘ডিআইইউ টেকঅফ প্রোগ্রামিং প্রতিযোগিতা’ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:৩৫:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০১৭