সংবাদ শিরোনাম ::
“ভিন্নতম অনন্যা”
- আপডেট সময় : ০১:০০:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০১৭
- / 537
কবি-মল্লিকা পারভীন তোমার কোমল হাতের ছোঁয়ায় সুদৃঢ় মানসিকতায় আমার সমস্ত অটল চিন্তা ভাবনাকে হার মানায় তুমি অল্প সময়েই আমার হূদয়াগমনে আমাকে করে তুলেছো ভাবনার অগ্রদুত তুমি আমাকে কাছে নিলে ভালোবাসা দিয়ে আমি গ্রহন করলাম সব কিছু ভুলে অথচ বুঝলে না আমায় তুমি পারলে না নিতে মেনে সমস্ত দোষ গুলি ধরা পড়ে তোমার চোখে তাই তো প্রতিদিনের অনাধিকার চর্চার ফলে আমার প্রতি ক্ষণ ব্যথিত কাটে মনে হয় পৃথিবীর সমস্ত ভালোবাসা দিয়ে কোন দিন পারবো না তোমাকে করতে জয় কি চাও কি করবো তোমার জন্য বুঝে ওঠে না এ হূদয়। শুধু চাই তোমাকে করতে সুখি এ কারনে মেনে নিয়েছি সকল ভুলকে তবুও ভালোবাসবো তোমাকে দিয়েছি মন, প্রাণ,আবেগ ও প্রেরনা ভালোবাসো আর না বাসো তুমি ছিলে আমার ভিন্নতম অনন্যা। বিডিসংবাদ/এএইচএস





















