ঢাকা ০২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

রোহিঙ্গা সমস্যাকে সরকার মানবিক দৃষ্টিতে দেখছে : মোহাম্মদ নাসিম

  • আপডেট সময় : ১২:৫২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০১৭
  • / 335
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, রোহিঙ্গা ইস্যুকে সরকার মানবিক দৃষ্টিতে দেখছে। মানবিক কারণে তাদের বাংলাদেশে আশ্রয় দেয়া হচ্ছে।

আজ মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন বঙ্গবীর কাদের সিদ্দিকীকে দেখতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, ‘এটা অত্যন্ত অমানবিক হত্যাকান্ড। একটি জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করার জন্য যে হত্যাকান্ড তা কোন ভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা মানবিক কারণে তাদের আশ্রয় দিচ্ছি। তারা দেশে আসছে, আমরা তো তাদের মত নির্যাতন চালাতে পারি না।’ তিনি বলেন, অং সান সুকি’র দেশের এই ধরনের হত্যাকান্ড কোনভাবেই মেনে নিতে পারি না। যিনি শান্তিতে নোবেল পেয়েছেন। দেশে অভ্যন্তরীণ কোন সমস্যা থাকলে তা দ্রুত সমাধান করে রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়া উচিত।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানোবিক দৃষ্টি ভঙ্গির কারণে, তাদের প্রতি মানবিক দৃষ্টি দেখানো হচ্ছে। কিন্তু এই সমস্যার সমাধান হওয়া উচিত। জাতিসংঘের হস্তক্ষেপ করা উচিত। আমাদের এই জনবহুল দেশে মানবিক কারণে তো দীর্ঘদিন সহ্য করতে পারি না।
রোহিঙ্গা হত্যাকান্ড বন্ধ করতে সে দেশের সরকারের প্রতি আহবান জানিয়ে মন্ত্রী বলেন, হত্যাকান্ড বন্ধ করুন। মানুষ হত্যা করে কোন সমস্যার সমাধান কোন দিন হয়নি, হবেও না।

গত ৩ সেপ্টেম্বর কাদের সিদ্দিকী ডেঙ্গুজ্বর, ডায়াবেটিস-এর সমস্যা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডীন অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহর অধীনে ভর্তি হন। মন্ত্রী তাকে দেখতে গেলে সে সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান, প্রোভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

রোহিঙ্গা সমস্যাকে সরকার মানবিক দৃষ্টিতে দেখছে : মোহাম্মদ নাসিম

আপডেট সময় : ১২:৫২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০১৭