ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

আমরা সতর্কতার সঙ্গে রোহিঙ্গা পরিস্থিতি মোকাবেলা করছিঃ কাদের

  • আপডেট সময় : ১০:১৫:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০১৭
  • / 261
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  সরকার সতর্কতার সঙ্গে রোহিঙ্গা পরিস্থিতি মোকাবেলা করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে ঈদুল আজহা পরবর্তী সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।
রোহিঙ্গাদের নিয়ে সরকারের অবস্থান বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেন, সরকারের অবস্থানে অস্পষ্টতা নেই। সরকারের অবস্থান স্পষ্ট, লাউডার ও ক্লিয়ার।

আমরা সতর্কতার সঙ্গে রোহিঙ্গা পরিস্থিতি মোকাবেলা করছি। একদিকে যেভাবে রোহিঙ্গাদের স্রোত আমাদের দেশে ছুটে আসছে, এটা অত্যন্ত উদ্বেগজনক। অলরেডি এক লাখ ৫০ হাজার রোহিঙ্গা শরণার্থী চলে এসেছে।

তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী স্বয়ং বক্তব্য রেখেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমাদের কর্মকান্ড পরিচালিত হচ্ছে। জাতিসংঘকে আমরা উদ্বেগের কথা জানিয়েছি। সন্ত্রাস দমনের নামে নিরীহ রোহিঙ্গাদের প্রতি অত্যাচার-নিপীড়ন বন্ধ করার জন্য চারবার মিয়ানমারের প্রতিনিধিকে আমাদের ফরেন অফিস ডেকে পাঠিয়েছে। আমাদের জোরালো বক্তব্য আমরা উত্থাপন করেছি।
ওবায়দুল কাদের বলেন, রোহিঙ্গা জনস্রোতের বিশাল বোঝা বহন করার ক্ষমতা আমাদের নেই। এখানে আরও অনেক সমস্যা আছে। এত মানুষ আসছে, নির্যাতিত মানুষের সঙ্গে মাদকের স্রোতও আসছে কিনা এবং অস্ত্রের কোনো বিষয় যুক্ত হচ্ছে কিনা- এটা তো আমাদের জন্য আরও বেশি উদ্বেগের। কাজেই আমাদের সরকারকে সব কিছু মাথায় নিয়ে, একদিকে আমারা পুশইনের প্রতিবাদ করছি। মিয়ানমারের নাগরিকদের যেন জাতিসংঘ অনতিবিলম্বে দেশে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করে সে ব্যাপারে আমাদের দাবি অত্যন্ত জোরালো।

নির্যাতিত রোহিঙ্গাদের প্রতি মানবিক আচরণ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন জানিয়ে কাদের বলেন, আমরা যদি অমানবিক হতাম, তবে এই দেড় লাখ তো আসার কথা ছিল না। আমরা পুশইনের প্রতিবাদ করছি। যারা চলে এসেছে আমরা তো তাদের পুশব্যাক করছি না। কিন্তু এই বিশাল বোঝা বয়ে বেড়ানোর ক্ষমতাও আমাদের নেই।

সূত্রঃ বাসস

নিউজটি শেয়ার করুন

আমরা সতর্কতার সঙ্গে রোহিঙ্গা পরিস্থিতি মোকাবেলা করছিঃ কাদের

আপডেট সময় : ১০:১৫:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০১৭