ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

বলিউডে লাক্স সুন্দরী মম

  • আপডেট সময় : ০৬:২২:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০১৭
  • / 657
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ  জাকিয়া বারী মম। বাংলাদেশের লাক্স সুন্দরী। নিজের অভিনয় গুণে ইতিমধ্যে ছোট পর্দার দর্শকদের মন কেড়েছেন এই মডেল ও অভিনেত্রী। ছোট পর্দার পাশাপাশি বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। সেখানেও পেয়েছেন প্রশংসা। এবার দেশের গণ্ডি পেরিয়ে এই অভিনেত্রীকে দেখা যাবে বলিউডের হিন্দি ছবিতে।

প্রথমবারের মতো বলিউডের হিন্দি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন মম। গত ৯ সেপ্টেম্বর ভারতের মুম্বই গিয়ে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
চুক্তির পরদিনই মম-এর সঙ্গে ছবি তুলে ফেসবুকে পোস্ট করেছেন ছবির পরিচালক ফয়সাল সাইফ। তিনি লিখেছেন, ‘‘নতুন ছবি, নতুন পথ চলা। শুটিং শুরু হবে এ বছরের ডিসেম্বরে।’’

হিন্দি ছবিতে অভিনয় বিষয়ে জানতে চাইলে জাকিয়া বারী মম সংবাদমাধ্যমকে বলেন, ‘‘পরিচালক ফয়সাল সাইফ পরিচালনায় ছবিটিতে অভিনয়ের মধ্যে দিয়ে শুরু হচ্ছে বলিউডে আমার যাত্রা। দেশের পর্দায় অভিনয় করে দর্শকদের মন যে ভাবে জয় করেছি, আশা করি বলিউডেও আরও ভাল কিছু করতে পারব। ছবির নাম ও সহশিল্পীদের নাম এখনও প্রকাশ করা হয়নি। তবে শুটিংয়ের আগে তাঁদের নাম এবং ছবির নাম ঘোষণা করবেন পরিচালক।’’ এটাই জানিয়েছেন পরিচালক।’

প্রয়াত ঋতুপর্ণ ঘোষের গল্প অবলম্বনে সাজানো হয়েছে ছবির গল্প। পরিচালক ফয়সাল সাইফ বলছেন, ‘‘নারীকেন্দ্রিক আমার নতুন এই ছবিতে বাংলাদেশের জাকিয়া বারী মমকে নিচ্ছি আমি। ডার্ক থ্রিলার ধাঁচের গল্পটিতে বলতে গেলে ছবির মূল চরিত্র মমই। কারণ তাঁকে ঘিরেই ছবির মূল কাহিনী সাজানো হয়েছে।’’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বলিউডে লাক্স সুন্দরী মম

আপডেট সময় : ০৬:২২:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০১৭