ঢাকা ০২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোঃ সবুর খানের সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ

  • আপডেট সময় : ০৪:৪৪:০৫ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০১৭
  • / 326

কিরগিজস্তানের বিসকেকে অবস্থিত আলা-তো ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ও সিনেট ড. সানঝরবেক এরদোলাতভ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোঃ সবুর খানের হাতে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রির সনদ তুলে দিচ্ছেন।

বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোঃ সবুর খানকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে কিরগিজস্তানের আলা-তো ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

বাংলাদেশে উদ্যোক্তা শিক্ষায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে গতকাল (১৫ সেপ্টেম্বর) কিরগিজস্তানের বিসকেকে অবস্থিত আলা-তো ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাসে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে মোঃ সবুর খানকে এই ডিগ্রি প্রদান করেন বিশ্ববিদ্যালয়টির প্রেসিডেন্ট ও সিনেট ড. সানঝরবেক এরদোলাতভ। এসময় বিশ্ববিদ্যালয়ের সিনিয়র  অধ্যাপক, শিক্ষক ও গুরুত্বপূর্ণ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একটি স্বনির্ভর ও আত্মনির্ভরশীল প্রজন্ম তৈরি লক্ষ্যে মোঃ সবুর খান বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন যেমন: বিজনেস ইনকিউবেটর প্রতিষ্ঠা, স্টার্টআপ, ভেঞ্চার ক্যাপিটাল, বিশ্ববিদ্যালয়ে এন্ট্রাপ্রেনারশিপ বিভাগ চালু করা ইত্যাদি যা উদ্যোক্তা উন্নয়নকে নির্দেশ করে। তিনি অতিথি অধ্যাপক হিসেবে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভারত ও কিরগিজস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যুক্ত রয়েছেন। এছাড়া তিনি প্রায় ২৭ বছর যাবৎ বিভিন্ন প্রতিষ্ঠান ও গণমাধ্যমে লোক বক্তৃতা, সাক্ষাৎকার ও টক শো-তে বক্তব্য দিয়ে আসছেন। মোঃ সবুর খান উদ্যোক্তা বিষয়ে বেশ কিছু বই লিখেছেন যা বাংলা ও ইংরেজি দুই ভাষাতে প্রকাশিত হয়েছে। এসব ছাড়াও তিনি উদ্যোক্তা উন্নয়নে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরিচালনা করে থাকেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোঃ সবুর খানের সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ

আপডেট সময় : ০৪:৪৪:০৫ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০১৭