ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুর প্রকল্পের বাড়তি ইউরেনিয়াম জ্বালানি মেট্রো রেলের দুই লাইন নির্মাণে ৪৬ হাজার কোটি টাকা স্বৈরাচার শুধু নিজেদের উন্নয়ন করেছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি টঙ্গীর তুরাগ নদে নিখোঁজের ২৩ ঘণ্টা পর দুই শিশুর

শেখ হাসিনা আজ বিশ্বশান্তির অগ্রদূতঃ ওবায়দুল কাদের

  • আপডেট সময় : ০২:৩৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৭
  • / 425
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনীতিকের পথ অতিক্রম করে রাষ্টনায়ক হয়েছেন। কারণ, একজন রাজনীতিক একটি নির্বাচনের পর আরেকটি নির্বাচন নিয়ে চিন্তা করে। আর একজন রাষ্ট্রনায়ক পরবর্তী জেনারেশন (প্রজন্ম) নিয়ে চিন্তা করে। শেখ হাসিনা পরবর্তী জেনারেশন নিয়ে চিন্তা করেন।

প্রধানমন্ত্রীর জন্মদিনে আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ আয়োজিত রক্তদান ও মিলাদ মাহফিলে ওবায়দুল এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনা আজ বিশ্বশান্তির অগ্রদূত। মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে প্রমাণ দিয়েছেন, তিনি বিশ্ব মানবতার বাতিঘর।

ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের নেত্রী তাঁর জন্মদিনে কেক কেটে উৎসব না করতে নির্দেশ দিয়েছেন। উৎসবে যে অর্থ হবে, তার সমপরিমাণ অর্থ আমরা রোহিঙ্গাদের সাহায্য করতে পাঠাব।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী জাতিসংঘে যে পাঁচ দফা প্রস্তাব দিয়েছেন, সারা বিশ্বে তা প্রশংসা পেয়েছে। জাতিসংঘ তা গ্রহণ করেছে।

সোহরাওয়ার্দীর কর্মসূচিতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট। এতে বক্তৃতা করেন যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশিদসহ কেন্দ্রীয় ও মহানগরের নেতারা।

নিউজটি শেয়ার করুন

শেখ হাসিনা আজ বিশ্বশান্তির অগ্রদূতঃ ওবায়দুল কাদের

আপডেট সময় : ০২:৩৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৭