ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন বিদ্যুৎ খাতের উন্নয়নে চায়না এক্সিম ব্যাংকের অর্থায়ন চাইলেন জ্বালানিমন্ত্রী

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের কার্যক্রম শুরু

  • আপডেট সময় : ০১:৪১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০১৭
  • / 318
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোঃ আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বে সুপ্রিমকোর্টের আপিল বিভাগের কার্যক্রম আজ শুরু হয়েছে। সকাল ৯টা ৫ মিনিটে আপিল বিভাগের কার্যক্রম শুরু হয়। অসুস্থতার কথা জানিয়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার এক মাসের ছুটির পর সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুসারে প্রধান বিচারপতির কার্যভার পালনের দায়িত্ব পেয়েছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগের কর্মে প্রবীণতম বিচারপতি মোঃ আবদুল ওয়াহ্হাব মিঞা।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা রাষ্ট্রপতিকে ছুটির বিষয়টি চিঠি দিয়ে জানানোর পর গতকাল সোমবার রাতেই রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় বিচারপতি মোঃ আবদুল ওয়াহ্হাব মিঞাকে প্রধান বিচারপতির কার্যভার পালনে প্রজ্ঞাপন জারি করে। আইনসচিব আবু সালেহ শেখ মোঃ জহিরুল হক স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুসারে শারীরিক অসুস্থতাজনিত কারণে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার ৩ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত ৩০ দিনের ছুটি মঞ্জুরের বিষয়ে অনুমোদন করেছেন। তার অসুস্থতাজনিত ছুটি ভোগের সময় আপিল বিভাগের কর্মে প্রবীণতম বিচারপতি মোঃ আবদুল ওয়াহ্হাব মিঞাকে প্রধান বিচারপতির কার্যভার পালনের দায়িত্ব প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৫ সালের ১৭ জানুয়ারি প্রধান বিচারপতির দায়িত্ব পাওয়া বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার দায়িত্ব পালনের মেয়াদ রয়েছে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত।

এদিকে সাপ্তাহিক ছুটি, বাংলাদেশ সরকারের ঘোষিত ছুটি ও কোর্টের অবকাশের কারণে দীর্ঘ ৩৯ দিন পর আজ থেকে সুপ্রিমকোর্টে নিয়মিত বিচার কার্যক্রম শুরু হয়। সকালেই আপিল বিভাগে বিচারিক কার্যক্রম চলে। এরপর রীতি অনুযায়ী সুপ্রিমকোর্ট গার্ডেনে বার ও বেঞ্চের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠান হয়। আজ সকাল থেকেই আইনজীবী ও বিচারপ্রার্থীদের আগমনে মুখরিত হয় সর্বোচ্চ আদালত প্রাঙ্গণ।

গত ২৫ আগস্ট থেকে গতকাল ২ আক্টোবর পর্যন্ত সুপ্রিমকোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগে নিয়মিত বিচার কার্যক্রম বন্ধ ছিল। তবে এ সময়ে জরুরি মামলা সংক্রান্ত শুনানি ও নিষ্পত্তির জন্য অবকাশকালীন বেঞ্চে বিচারিক কার্যক্রম পরিচালিত হয়।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের কার্যক্রম শুরু

আপডেট সময় : ০১:৪১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০১৭