ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

রাবি শিক্ষক লাঞ্ছিত বিচারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

  • আপডেট সময় : ০৩:০১:০৩ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০১৭
  • / 305
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপ পেপারে স্বাক্ষর করাকে কেন্দ্র করে ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) এর শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিতকারী ছাত্রের দ্রুত বিচার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দিয়ে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের আইবিএ ভবনের সামনে মানববন্ধন শেষে বিশ্ববিদ্যালয় ভিসি বরাবর এক স্মারকলিপি প্রদান করে।

এসময় মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা বলেন, ‘সম্মানিত শিক্ষক হাছানাত আলীকে লাঞ্ছিত করার অনেকদিন অতিবাহিত হলেও বিচারের ব্যাপারে এখনো দৃশ্যমান কোন অগ্রগতি নেই। ভবিষ্যতে এরকম ঘটনার যাতে পূনরাবৃত্তি না ঘটে সে জন্য হামলাকারী ছাত্রের দ্রুত বিচার ও শাস্তি চাই।
মানববন্ধনে বিবিএ ১ম, ২য় এমবিএ ৯ম, ১০ম, ১৫তম ও ১৬তম ব্যাচের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

পরে বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয় ভিসি প্রফেসর এম. আব্দুস সোবহান বরাবর ৬টি দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করে। দাবীর মধ্যে ছিল, লাঞ্ছিতকারী শিক্ষার্থী নাহিদ হায়দারকে বিশ্ববিদ্যালয় প্রচলিত আইনের মাধ্যমে দ্রুত বিচার করা এবং ভবিষ্যতে যাতে এরকম ঘটনার পূনরাবৃত্তি না ঘটে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।

উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের আইবিএ শিক্ষক প্রফেসর ড. মোহা. হাছানাত আলীকে নিজ চেম্বারে মারধর করে ওই ইনস্টিটিউটের এমবিএ ডে ৯ম ব্যাচের (স্যান্ধ্যকালীন) শিক্ষার্থী নাহিদ মো. হায়দার।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

রাবি শিক্ষক লাঞ্ছিত বিচারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

আপডেট সময় : ০৩:০১:০৩ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০১৭