সংবাদ শিরোনাম ::
বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক জামায়াতের
- আপডেট সময় : ০২:৩৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০১৭
- / 258
বিডিসংবাদ ডেস্কঃ আগামী বৃহস্পতিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালসহ তিন দিনব্যাপী কর্মসূচী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কর্মসূচীর অংশ হিসেবে বুধবার সারা দেশে বিক্ষোভ এবং শুক্রবার দোয়া দিবস পালন করবে তারা।
গত ৯ অক্টোবর রাতে ঢাকায় অনুষ্ঠিত এক ঘরোয়া বৈঠক থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মকবুল আহমাদ, নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সেক্রেটারী জেনারেল ডা: শফিকুর রহমানসহ জামায়াতের নেতাদের গ্রেফতার করে তাদের বিরুদ্ধে সাজানো মিথ্যা মামলা দিয়ে তাদের প্রত্যেককে ১০ দিনের রিমান্ডে নেয়ার প্রতিবাদে ও তাদের মুক্তির দাবিতে এ কর্মসূচী ঘোষণা করেছে জামায়াত।




















