ঢাকা ০২:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

পরীক্ষার আট মাসেও ফলাফল না পাওয়ায় রাবির আইন বিভাগ শিক্ষার্থীদের ক্ষোভ

  • আপডেট সময় : ০৫:১৬:৫২ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০১৭
  • / 314
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ৩৭ তম ব্যাচের তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের ফলাফল পরীক্ষার আটমাসেও  প্রকাশিত হয়নি বলে অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অনুযায়ী পরীক্ষার ৯০ দিনের মধ্যে ফলাফল প্রকাশের বিধান থাকলে এতদিনে ফলাফল না হওয়ায় শিক্ষার্থীরা চরম বিপাকে পড়েছেন। শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষকদের ‘উদাসীনতা’র কারণেই ফলাফল প্রকাশ করা হচ্ছে না।

বিভাগ সূত্রে জানা যায়, আইন বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ৩৭ তম ব্যাচের শিক্ষার্থীদের তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু হয় চলতি বছরের ৬ মার্চ।  মাসব্যাপী ছয়টি কোর্সের লিখিত পরীক্ষা অনুষ্টিত হয়ে ১ এপ্রিল পরীক্ষা শেষ হয়। ৪ এপ্রিল মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষের আট মাস পেরিয়ে গেলেও এখনো ফলাফল প্রকাশ করা হয়নি। ফলাফল প্রকাশের দীর্ঘসূত্রতার কারণে শিক্ষার্থীরা ক্ষোভ জানিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থীরা জানান, তৃতীয় বর্ষের সাতটি কোর্সের মধ্যে ৩০৭ নাম্বার কোর্সটি (কম্পারেটিভ ল) পড়ান বিভাগের সভাপতি আবু নাসের মো. ওয়াহেদ। তিনি এখনো পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন না করায় ফলাফল দিতে দেরী হচ্ছে। ওই বর্ষের পরীক্ষা কমিটি বারবার তাকে উত্তরপত্র মূল্যায়নের জন্য বারবার জানালেও তিনি এখনো মূল্যায়ন করেননি।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, পরীক্ষা শেষ হবার পর আমরা বিভিন্ন সময় বিভাগে যোগাযোগ করে দ্রুত ফল প্রকাশের দাবী জানায়। প্রতিবার যোগাযোগ করা হলে আমাদের পরীক্ষার খাতা মূল্যায়ন করা হয়নি, একাডেমিক কমিটির মিটিংয়ে এ বিষয়ে সিদ্ধান্ত হয়নি ইত্যাদি অযুহাত দেখানো হয়েছে। পরীক্ষার ফলাফল নিয়ে আমরা চরম অনিশ্চয়তার মধ্যে আছি। আর কিছুদিন পরেই চতুর্থ বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হবে। কিন্তু এখনো তৃতীয় বর্ষের ফলাফলই জানি না।
এ বিষয়ে বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক আবু নাসের মো. ওয়াহেদ বলেন, ভর্তি পরীক্ষা নিয়ে আমি একটু ব্যস্ত আছি। ফলাফল প্রকাশের প্রক্রিয়া প্রায় সম্পন্ন হয়েছে। অতি শীঘ্রই ফলাফল প্রকাশ করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পরীক্ষার আট মাসেও ফলাফল না পাওয়ায় রাবির আইন বিভাগ শিক্ষার্থীদের ক্ষোভ

আপডেট সময় : ০৫:১৬:৫২ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০১৭