ঢাকা ০২:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

রাবির ভর্তি পরীক্ষায় থাকছে ভ্রাম্যমাণ আদালত

  • আপডেট সময় : ১২:৫৩:০৯ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০১৭
  • / 390
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাবি প্রতিনিধি: আগামী ২২-২৬ অক্টোবর পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০১৭-১৮ স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতি চক্রকে তাৎক্ষণিক শাস্তি প্রদানের জন্য থাকছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ক্যাম্পাসে বিশৃঙ্খলা এড়াতে কোন ধরণের সেচ্ছাসেবী সংগঠনের বুথ বসানোর অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রক্টর প্রফেসর ড. লুৎফর রহমান। সোমবার দুপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

প্রফেসর লুৎফর রহমান বলেন, ‘ভর্তি পরীক্ষা জালিয়াতি রোধে বিশ্ববিদ্যালয় প্রশাসন নানা পদক্ষেপ গ্রহণ করেছে। জালিয়াতি চক্রের সাথে জড়িতদের তাৎক্ষণিক কঠিন শাস্তি প্রদানের জন্য থাকবে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া বিগত ভর্তি পরীক্ষার সময় একটি করে পুলিশ কন্ট্রোলরুম থাকলেও, এবার তিনটি কন্ট্রোলরুম করা হচ্ছে। একটি সিনেট ভবনের সামনে, অন্যদুটি বিনোদপুর ও কাজলা গেটে।’

ভর্তি পরীক্ষার সময় বুথ বসানো অনুমতি থাকবে কিনা জানতে চাইলে প্রক্টর বলেন, ‘আমরা ক্যাম্পাসে বিশৃঙ্খলা এড়াতে কোন ধরনের সংগঠনকে বুথের অনুমতি দেইনি বা দিবো না। আর অনুমতি ছাড়া কোন ব্যক্তি বা স্বেচ্ছাসেবী সংগঠন বুথ বসালে, নিরাপত্তা বা চলাচলের কোন বিঘ্ন ঘটালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। তবে ভর্তিচ্ছুদের সহযোগিতার জন্য প্রশাসনের পক্ষ থেকে হেল্প ডেস্ক থাকবে।’

এদিকে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাবি সংসদ ভর্তি পরীক্ষায় জালিয়তি বন্ধে কঠোর ব্যবস্থাসহ ৬ দফা দাবী নিয়ে দুপুরে বিশ্ববিদ্যালয় ভিসি বরাবর স্মারকলিপি দিয়েছে। দাবী গুলোর মধ্যে ছিল, ভর্তি পরীক্ষার্থী ও অভিভাবকদের আবাসন ব্যবস্থা, হয়রানি রোধ, খাবারের মান নিয়ন্ত্রন রাখাসহ অন্যান্য।

প্রসঙ্গত, ২০১৭-২০১৮ স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ৪ হাজার ৬ শত ৩২ টি (কোটাসহ) আসনের বিপরীতে ৩ লাখ ১৬ হাজার ১ শত ২০ জন শিক্ষার্থী লড়বে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাবির ভর্তি পরীক্ষায় থাকছে ভ্রাম্যমাণ আদালত

আপডেট সময় : ১২:৫৩:০৯ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০১৭