ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

হলিউড অভিনেত্রী দুবার ধর্ষণের শিকার

  • আপডেট সময় : ০৫:১৯:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০১৭
  • / 306
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ  হলিউডের চলচ্চিত্রের প্রযোজক হার্ভি উইনস্টেইনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের শক্ত প্রমাণ হাতে পাওয়ার দাবি করেছে নিউ ইয়র্ক পুলিশ। সাত বছর আগে একজন অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে হার্ভি উইনস্টেইনের বিরুদ্ধে।

নিউ ইয়র্ক পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান রবার্ট বয়সে সাংবাদিকদের জানান, ধর্ষণের অভিযোগকারী নারী ইতোমধ্যেই তাদের কাছে বিশ্বাসযোগ্য এবং বিস্তারিত প্রমাণ হাজির করেছেন। এর আগে অভিনেত্রী পজ দে লা হুরতা ভ্যানিটি ফেয়ারকে বলছিলেন, ২০১০ সালে উইনস্টেইন তাকে দু’বার ধর্ষণ করেছেন। এক ডজনের বেশি নারী হার্ভি উইনস্টেইনের বিরুদ্ধে যৌন হয়রানি ও ধর্ষণের অভিযোগ করেছে।

তবে নিজের বিরুদ্ধে ধর্ষণের সব অভিযোগ অস্বীকার করেছেন হলিউডের এই প্রযোজক। সংবাদ সম্মেলনে রবার্ট জানান, একজন অভিনেত্রীর জবানবন্দীর ভিত্তিতে অন্যান্য তথ্য খুঁজে দেখার চেষ্টা করছেন তদন্ত কর্মকর্তারা।

তিনি আরো বলেন, ওই নারী আমাদের বিশ্বাসযোগ্য ও বিস্তারিত প্রমাণ দিয়েছেন। আমাদের মনে হচ্ছে অভিযোগের সত্যতা রয়েছে। আমরা এখন প্রমাণাদি হাজির করব।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হলিউড অভিনেত্রী দুবার ধর্ষণের শিকার

আপডেট সময় : ০৫:১৯:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০১৭