ঢাকা ০১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় সঙ্গে বিশ্বের ১০টি বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

  • আপডেট সময় : ১২:৫৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০১৭
  • / 274

চীনের জিয়ান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ৭-১০ নভেম্বর অনুষ্ঠিত অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটিস অব এশিয়া প্যাসিফিক (এইউএপি)-এর ৩২তম বার্ষিক সম্মেলনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাথে সম্পাদিত সমঝোতা স্মারক বিনিময় করছেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোঃ সবুর খান

বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  ফিলিপাইন, কম্বোডিয়া, চীন ও ইন্দোনেশিয়ার প্রখ্যাত ১০টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করছে বাংলাদেশর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

গত ৭-১০ নভেম্বর চীনের জিয়ান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটিস অব এশিয়া প্যাসিফিক (এইউএপি)-এর ৩২তম বার্ষিক সম্মেলনে এসব সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোঃ সবুর খান বিশ্ববিদ্যালয়ের পক্ষে এসব সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

সমঝোতা চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়, সামার স্কুল, শিক্ষক প্রশিক্ষণ, স্বল্পকালীন ক্যাম্পাস পরিদর্শন, দ্বৈত ডিগ্রি, ক্রেডিট স্থানান্তর, যৌথ গবেষণা, শিক্ষাবৃত্তি ইত্যাদি কার্যক্রম পরিচালনা করতে পারবে।

নিউজটি শেয়ার করুন

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় সঙ্গে বিশ্বের ১০টি বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

আপডেট সময় : ১২:৫৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০১৭