ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফেসবুকের সহায়তায় শেষ পর্যন্ত সুচিত্রার বিয়ে সম্পন্ন বাংলামোটরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়: বহিষ্কৃত যুবদল নেতাসহ আটক চার সিলেট-চট্টগ্রাম থেকে সরাসরি তুরস্ক ফ্লাইট চালুর আহ্বান মন্ত্রীর ইরানে অস্ত্র ঘাটতির কথা স্বীকার করলেন ট্রাম্প দেশজুড়ে অস্থিরতা সৃষ্টির পায়তারা চলছে: তারেক রহমান সালমান মুক্তাদিরের শ্বশুরের টস বন্ডের চারটি গুদাম সিলগালা দেশের দুই জেলায় বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা রাজধানীর বাজারে সবজির চড়া দাম, শিমের কেজি ২০০ টাকা তিন মাসে দ্বিগুণ হলো এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ বহর নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা

রাজশাহীতে সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানে ইসলামী ব্যাংক

  • আপডেট সময় : ১০:৫৬:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০১৭
  • / 259
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর উদ্যোগে রাজশাহীতে সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান ১০ নভেম্বর ২০১৭, শুক্রবার স্থানীয় একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়।

ব্যাংকের ডাইরেক্টর মোঃ জয়নাল আবেদীন প্রধান অতিথি হিসেবে সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীর মাঝে বৃত্তির অর্থ ও শিক্ষা উপকরণ হস্তান্তর করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক রাজশাহীর জেনারেল ম্যানেজার লাইলা বিলকিস আরা ও নুরুন নাহার, ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আলী ও তাহের আহম্মেদ চৌধুরী এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাম্মদ মাঈন উদ্দীন। রাজশাহী জোনপ্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ কাওছার উল আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দও অনুভূতি ব্যক্ত করেন। ব্যাংকের নির্বাহী, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ এ সময় উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির ভাষণে মোঃ জয়নাল আবেদীন বলেন, ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তির মাধ্যমে সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদেরকে উচ্চতর শিক্ষা অর্জনের সুযোগ করে দিয়েছে। দেশের টেকসই উন্নয়নে শিক্ষার বিকল্প নেই উল্লেখ করে তিনি শিক্ষা বিস্তারে আর্থিক প্রতিষ্ঠানসহ সকলকে এগিয়ে আসার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

রাজশাহীতে সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানে ইসলামী ব্যাংক

আপডেট সময় : ১০:৫৬:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০১৭