টাঙ্গাইল জেলার কালিহাতীতে শাহ্জালাল ইসলামী ব্যাংকের এটিএম বুথের উদ্বোধন
- আপডেট সময় : ০৪:১৯:৫১ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০১৭
- / 313
বিডিসংবাদ ডেস্কঃ ২০ নভেম্বর ২০১৭ইং তারিখে টাঙ্গাইল জেলার কালিহাতীতে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর শাখা প্রাঙ্গণে ব্যাংকের একটি এটিএম বুথের উদ্বোধন করা হয়েছে।
শাহ্জালাল ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব এম. শহীদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত এটিএম বুথের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কালিহাতী উপজেলা চেয়ারম্যান জনাব মাজহারুল ইসলাম তালুকদার, ব্যাংকের মানব সম্পদ বিভাগের প্রধান ও এসইভিপি জনাব মোঃ নাজিমউদ্দৌলা, জনসংযোগ বিভাগের প্রধান জনাব মোঃ সামছুদ্দোহা, টাঙ্গাইল শাখার ব্যবস্থাপক জনাব মোঃ আব্দুল খালেক, কালিহাতী শাখার ব্যবস্থাপক জনাব মোঃ আব্দুল হাকিম মিয়া-সহ স্থানীয় ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
শাহ্জালাল ইসলামী ব্যাংকের ভিসা কার্ডধারীগণ উক্ত এটিএম বুথ থেকে চব্বিশ ঘন্টা নগদ টাকা উত্তোলন এবং ব্যালেন্স চেক করতে পারবেন। শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড পর্যায়ক্রমে দেশব্যাপী এটিএম বুথ সম্প্রসারণের জন্য কাজ করে যাচ্ছে।

























