ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

চট্টগ্রামে চার নারী ধর্ষণ: আরো একজন গ্রেপ্তার

  • আপডেট সময় : ০৯:১৭:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০১৭
  • / 288
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় প্রবাসীর বাড়িতে ডাকাতিতে গিয়ে চার নারীকে ধর্ষণের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার বিকালে আনোয়ারা উপজেলা থেকে বাপ্পী (২৩) নামেও এক যুবককে গ্রেপ্তার করা হয়।

কর্ণফুলী থানার ওসি সৈয়দুল মোস্তফা বলেন, “বাপ্পী বিভিন্ন অপকর্মে জড়িত। তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

ওই ঘটনায় এনিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হলো। এর আগে মো. সুজন ওরফে আবু ও মাহমুদ ফারুকী নামের দুইজনকে গ্রেফতার করা হয়।

গত ১২ ডিসেম্বর গভীর রাতে কর্ণফুলীর বড়উঠান ইউনিয়নের শাহ মিরপুর গ্রামে একটি বাড়িতে ডাকাতি করতে গিয়ে বাড়ির চার নারীকে ধর্ষণ করে ডাকাতরা। চারজনের মধ্যে তিনজন প্রবাসী তিন ভাইয়ের স্ত্রী, অন্যজন তাদের বাড়িতে বেড়াতে আসা ননদ।

এই পরিবারের চার ভাইয়ের মধ্যে তিনজন মধ্যপ্রাচ্যপ্রবাসী। তিন ভাইয়ের স্ত্রী তাদের শাশুড়ি ও দুই সন্তান নিয়ে এই বাড়িতে থাকেন। ধর্ষিতা গৃহবধূদের একজন ছয় মাসের অন্তঃসত্ত্বা বলে পরিবারের সদস্যরা জানিয়েছিলেন।

এ ঘটনায় মামলা নিতে পুলিশের বিরুদ্ধে গড়িমসি করার অভিযোগের পর ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদের নির্দেশে কর্ণফুলী থানা পুলিশ প্রায় সাতদিন পর মামলা নেয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামে চার নারী ধর্ষণ: আরো একজন গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:১৭:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০১৭