ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন বিদ্যুৎ খাতের উন্নয়নে চায়না এক্সিম ব্যাংকের অর্থায়ন চাইলেন জ্বালানিমন্ত্রী

চট্টগ্রামে ‘অপহরণের’ ৫ দিন পর ব্যবসায়ী উদ্ধার

  • আপডেট সময় : ১২:৩২:৪৭ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০১৮
  • / 294
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি: তুলে নিয়ে আটকে রাখার পাঁচদিন পর মোহাইমেন সম্রাট (২৭) নামের এক ব্যবসায়ীকে ত্মীয়ের বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার (০৬ জানুয়ারি) রাত ১টার দিকে নগরীর সদরঘাটের পূর্ব মাদারবাড়ি এলাকার একটি বাসা থেকে তাকে উদ্ধার করে পুলিশ। এসময় ঘটনায় জড়িত বাবু নামে একজনকেগ্রেফতার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হুদা বলেন, ‘ব্যবসাকেন্দ্রীক আর্থিক ঝামেলা ছিল সম্রাট ও বাবুর মধ্যে। বাবু হচ্ছেন সম্রাটের বোনের ননদের ছেলে।

সেই সমস্যার জের ধরে বাবু ৩১ ডিসেম্বর ফোন করে কাপাসগোলা এলাকার বাসা থেকে বের করে আনে সম্রাটকে।পরে তাকে তুলে নিয়ে নিজের পূর্ব মাদারবাড়ি এলকার বাসায় আটকে রাখে।’ ‘তুলে নিয়ে যাওয়ার বিষয়টি সম্রাটের পরিবারের পক্ষ থেকে জানানো হলে আমরা অভিযানে নামি। পরে শনিবার রাত ১টার দিকে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে সম্রাটকে উদ্ধার করে।একই সময়ে এই ঘটনায় জড়িত বাবুকেও আমরা গ্রেফতার করি।’

এই ঘটনায় এখনও মামলা হয়নি জানিয়ে ওসি বলেন, ‘আমরা মামলা নিতে ইচ্ছুক। কিন্তু দুই পরিবারই আত্মীয় হওয়ায় তারা নিজেদের মধ্যে কথা বলছেন।

ভিকটিমের পরিবার আগ্রহী হলে আমরা মামলা নেব।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামে ‘অপহরণের’ ৫ দিন পর ব্যবসায়ী উদ্ধার

আপডেট সময় : ১২:৩২:৪৭ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০১৮