ঢাকা ১২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন বিদ্যুৎ খাতের উন্নয়নে চায়না এক্সিম ব্যাংকের অর্থায়ন চাইলেন জ্বালানিমন্ত্রী

সংবিধানের নতুন সংশোধনীর প্রক্রিয়া শুরু করেছে সরকার

  • আপডেট সময় : ০৪:৫৯:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০১৮
  • / 320
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ  বাংলাদেশে সংসদে সংরক্ষিত নারী আসন রাখার বিধানটির মেয়াদ বৃদ্ধি করে একটি সংবিধান সংশোধনী আনার প্রক্রিয়া শুরু করেছে সরকার।

বাংলাদেশের সংবিধান অনুযায়ী সংসদে এখন ৫০টি সংরক্ষিত নারী আসন রাখার বিধান রয়েছে এবং আগামী বছর জানুয়ারিতে এ বিধানের মেয়াদ শেষ হবে।

তবে তার আগেই সরকার অন্তত পরবর্তী চারটি সংসদের জন্য সংরক্ষিত নারী আসনের মেয়াদ বাড়ানোর লক্ষ্য নিয়ে সংবিধানে নতুন সংশোধনীর উদ্যোগ নিয়েছে।

আজই মন্ত্রীসভার বৈঠকে সংশোধনীর খসড়া নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে।

মন্ত্রীসভার অনুমোদন পেলে প্রস্তাবটি বিল আকারে সংসদে উত্থাপন করবে আইন মন্ত্রণালয়।

সংবিধান সংশোধনের জন্য প্রয়োজনীয় দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা বর্তমান ক্ষমতাসীন আওয়াম লীগ সরকারের রয়েছে।

বর্তমান সরকারের আমলে সংবিধানের শেষ সংশোধনী আনা হয়েছিলো ২০১৬ সালে যেটি ষোড়শ সংশোধনী হিসেবে পরিচিত। যদিও পরে সর্বোচ্চ আদালত ওই সংশোধনীকে অবৈধ বলে রায় দেয়। পুরো বিষয়টি নিয়ে তুমুল সরগরম হয়ে উঠেছিলো রাজনৈতিক অঙ্গন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সংবিধানের নতুন সংশোধনীর প্রক্রিয়া শুরু করেছে সরকার

আপডেট সময় : ০৪:৫৯:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০১৮