ঢাকা ১২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সালমান মুক্তাদিরের শ্বশুরের টস বন্ডের চারটি গুদাম সিলগালা দেশের দুই জেলায় বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা রাজধানীর বাজারে সবজির চড়া দাম, শিমের কেজি ২০০ টাকা তিন মাসে দ্বিগুণ হলো এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ বহর নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি

রিও ডি জেনিরোতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েনে ডিক্রি জারি

  • আপডেট সময় : ০৩:০৯:২৩ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৮
  • / 389
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  সহিংসতা বৃদ্ধি পাওয়ায় ব্রাজিলের রিও ডি জেনিরোর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দেশটির প্রেসিডেন্ট মিচেল তেমের এরই মধ্যে এ বিষয়ে একটি জরুরি ডিক্রি জারি করেছেন।

১৯৮০’র দশকের মাঝামাঝিতে সামরিক শাসন শেষ হওয়ার পর এবারই প্রথম এ ধরনের পদক্ষেপ নেওয়া হলো।

শুক্রবার ব্রাজিল সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, রিও ডি জেনিরোতে সেনা মোতায়েনের সিদ্ধান্তটি দ্রুতই কার্যকর হবে এবং বছরের শেষ নাগাদ তা চলমান থাকবে। ডিক্রিটি জারি করে ব্রাজিলীয় প্রেসিডেন্ট তেমের এক টেলিভিশন অনুষ্ঠানে বলেন, তিনি ‘চরম পদক্ষেপ’ গ্রহণ করছেন, কারণ, পরিস্থিতি তা দাবি করে। তিনি বলেন, তার সরকার ‘সংগঠিত অপরাধ ও গ্যাংগুলোকে মোকাবেলা এবং পরাজিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে’।

গত সপ্তাহে অনুষ্ঠিত বিখ্যাত রিও কার্নিভালের সময় শহরের বিভিন্ন স্থানে বন্দুকযুদ্ধ, লুটপাট ও ও ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। এ সময় সহিংস সংঘাতে তিন পুলিশ মারা যান। টেলিভিশনের খবরগুলোতে গ্যাংগুলোর দ্বারা পর্যটকদের লুেটর শিকার হওয়ার দৃশ্য দেখানো হয়।

এরপর রিও ডি জেনিরোর গভর্নর লুইজ ফার্নান্দো পেরেজ সরকারের কাছে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহযোগিতা চান। এদিকে রিও ডি জেনিরোতে সেনা মোতায়েনের সিদ্ধান্তটির সমালোচনা করেছেন ব্রাজিলের বিরোধীদলীয় রাজনীতিকরা। তারা এ ঘটনাকে ব্যাপকভাবে অজনপ্রিয় এবং কেলেঙ্কারিতে ডুবে থাকা প্রেসিডেন্ট তেমেরের একটি কঠোর পদক্ষেপ হিসেবে দেখছেন। পেনশন সংস্কার নানা অর্থনৈতিক সংকটের কারণে ব্রাজিলে বেশ কিছুদিন ধরেই অস্থিরতা বিরাজ করছে। সূত্রঃ বিবিসি ও আল জাজিরা।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

রিও ডি জেনিরোতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েনে ডিক্রি জারি

আপডেট সময় : ০৩:০৯:২৩ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৮