ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

ব্রাজিলে পালিত হল ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

  • আপডেট সময় : ০৪:০৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৮
  • / 1397
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাইফুল্লাহ আল মামুন,ব্রাজিল স্টাফ রিপোর্টারঃ  গত ২১ তারিখ ব্রাজিলে পালিত হল অমর ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

৫২’র ভাষা আন্দোলনে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবীতে যারা শহীদ হয়েছেন তাদের অবদানে রাষ্ট্রভাষা বাংলা করার পাশাপাশি সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেওয়া হয়।

সেই পরিপ্রেক্ষিতে ব্রাজিলে প্রবাসী বাংলাদেশিদের দ্বারা পালিত হয় ২১শে ফেব্রুয়ারী।  বাংলাদেশ এম্বাসি কর্তৃক  আয়োজিত ভাষা শহীদের স্বরণে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রথমে ভাষা শহীদের প্রতি বাংলাদেশের বিভিন্ন জেলার ব্রাজিল প্রবাসী কমিটির উদ্যগ্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় এর মধ্যে ছিল বৃহত্তর নোয়াখালী কমিটি, বৃহত্তর কুমিল্লা,সিলেটের জালালাবাদ এসোসিয়েশন এবং রাজনৈতিক দলের কমিটি ইত্যাদি।

ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর সকলের উপস্থিতিতে ব্রাজিল বাংলাদেশ এম্বাসিতে প্রবাসীরা একইসাথে ‘আমার ভাইয়ের রক্ত রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটি সমবেত কণ্ঠে পরিবেশন করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে।

ভাষা শহীদের স্বরণে এবং বাংলাদেশ এম্বাসির এম্বাসিডর জুলফিকার রহমান ও উপদেষ্টা কৃতি চাকমার উপস্থিতিতে বাংলাদেশি প্রবাসীদের হয়ে বিশেষ বক্তব্য রাখেন বিএনপি আহবায়ক কমিটির উপদেষ্টা হারুন ভূঁইয়া স্বপন

সকলের উদ্দেশ্যে হারুন ভূঁইয়া স্বপন বলেন-“বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতির জন্য ভাষা শহীদের প্রতি ও  বাংলার অবিসংবাদিত মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এবং শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমান দেশের গুরুত্বপূর্ণ অবদানে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি।”

মাতৃভাষা দিবস উপলক্ষে  তিনি বলেন-“বাংলা আমাদের মাতৃভাষা, এটিকে বিকৃত না করার জন্য সকলকে সংকল্পবদ্ধ হতে আহবান জানাই এবং তিনি আরো ব্রাজিল এম্বাসিডরের নিকট প্রবাসীদের নিত্য সমস্যা এবং দুর্ভোগ মোকাবেলা উপযুক্ত পদক্ষেপ নিবে বলে আশা ব্যক্ত করেন।

দেখুন ভিডিওঃ

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাজিল বিএনপি আহবায়ক কমিটির নেতা শরিফুল ইসলাম মুন্না,পেয়ার আহমদ কমল,জনাব হারুন ভূঁইয়া স্বপন,নাছির উদ্দিন ডন,আব্দুল আলিম,ফারদিন রনি,সাদিক মুহাম্মদ মামুন,শেখ সালেহ, মাহবুব মিশু,শাহনূর রুমেন,আব্দুর রহিম,শাকিল আহমেদ,ডালিম আহমেদ এবং আশফাক আহমদ।

আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটি ব্রাজিল শাখার সভাপতি জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক রওশন আলী, যুবলীগ সভাপতি র‍য়েল আহম্মেদ ও সম্পাদক জনি এবং নেতা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া ব্রাজিল প্রবাসী ব্যবসায়ী ও অনান্যরা উপস্থিত ছিলেন।

বিডিসংবাদ/সামি

নিউজটি শেয়ার করুন

ব্রাজিলে পালিত হল ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

আপডেট সময় : ০৪:০৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৮