ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

হাইকোর্টের রুলঃ প্রসঙ্গ-মেডিকেল বর্জ্য পরিশোধনাগার স্থাপন

  • আপডেট সময় : ০৩:৪০:১০ অপরাহ্ন, রবিবার, ৮ এপ্রিল ২০১৮
  • / 337
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ চিকিৎসা প্রতিষ্ঠানের বর্জ্য পরিশোধনাগার স্থাপনে এবং দেশের প্রতিটি প্রশাসনিক বিভাগে বর্জ্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গঠনে কেন নির্দেশ দেয়া হবে না-তার কারণ দর্শাতে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছে হাইকোর্ট।

জনস্বার্থে আনা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামাল সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেয়।

এছাড়াও আদালত বর্জ্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গঠনের বিষয়ে ২২ জুলাই অগ্রগতি প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছে। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য ২৬ জুলাই দিন ঠিক করা হয়েছে। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ মহিদুল কবির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার্ড গ্রাজুয়েট ও সাংবাদিক আহমেদ আল আমীন জনস্বার্থে এ রিট দায়ের করেন। উন্মুক্তস্থানে চিকিৎসা বর্জ্য রাখায় পরিবেশ ও মানবস্বাস্থ্যের ওপরে বিরূপ প্রভাবের বিষয়ে সম্প্রতি একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে এ রিট করা হয়।

রিটে বন ও পরিবেশ সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি), স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ও বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির মহাসচিবকে রেসপনডেন্ট করা হয়েছে।
আইনজীবী সৈয়দ মহিদুল কবির সাংবাদিকদের বলেন, আদালত রুলসহ নির্দেশনা জারি করেছে।

রুলে পরিবেশ সংরক্ষণ বিধিমালা১৯৯৭ এর ৭(৬)(গ)(আ) অনুসারে কেন চিকিৎসা প্রতিষ্ঠানের বর্জ্য পরিশোধনাগার স্থাপনের নির্দেশ দেয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে। এছাড়া চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা (ব্যবস্থাপনা ও প্রক্রিয়া) বিধিমালা ২০০৮ এর ৩ বিধি অনুসারে দেশের প্রতিটি প্রশাসনিক বিভাগে বর্জ্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গঠনের কেন নির্দেশ দেয়া হবে না- তাও জানতে চেয়েছেন আদালত।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হাইকোর্টের রুলঃ প্রসঙ্গ-মেডিকেল বর্জ্য পরিশোধনাগার স্থাপন

আপডেট সময় : ০৩:৪০:১০ অপরাহ্ন, রবিবার, ৮ এপ্রিল ২০১৮