তারকার জীবনের তারকার গল্প
- আপডেট সময় : ০৮:৪৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুন ২০১৮
- / 352
বিডিসংবাদ প্রতিবেদকঃ ফুটবল নিয়েই এখন মেতে আছে গোটা পৃথিবী। বিশ্বের সেরা বিনোদনের একটি হলো ফুটবল।
সে কথা মনে রেখেই আমরা ফুটবল বিনোদনের এ সময়ের সেরা তিন তারকা ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি ও নেইমারের ব্যক্তিগত জীবনের সঙ্গে পাঠকের যোগাযোগ করিয়ে দিচ্ছে।
আমাদের এই লেখা মূলত তাঁদের সঙ্গী জর্জিনা রদ্রিগেজ, আন্তনেলা রোকুজ্জো ও ব্র“না মারকুইজিনকে নিয়ে।
ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ
মডেল জর্জিনা রদ্রিগেজের জন্ম স্পেনে। ২০১৬ সাল থেকেই পর্তুগালের ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে তাঁর সম্পর্ক। সে বছরের নভেম্বর থেকেই তাঁদের নিয়ে মুখরোচক গল্প চাউর হতে থাকে। সে বছর তাঁরা প্যারিসে ঘনিষ্ঠ হয়ে ঘোরাফেরা করার সময় মিডিয়ার নজরে পড়েন। নাচ নিয়ে পড়াশোনা করেন জর্জিনা, তবে পরে যুক্তরাজ্যের লন্ডনে ইংরেজি বিষয়ে লেখাপড়া করে মডেলিংয়ের সঙ্গে যুক্ত হন। ২০১৭ সালের নভেম্বরে জর্জিনা আলানা মার্তিনার জন্ম দেন। রোনালদোর সঙ্গে সম্পর্ক হওয়ার আগে স্পেনের মাদ্রিদে গুচির একটি দোকানে কাজ করতেন জর্জিনা। সে সময় বেশ কয়েকজন নারীর সঙ্গে রোনালদোর সম্পর্কের কথা জানা”িছল মিডিয়া। ২০১৬ সালের নভেম্বর থেকেই জর্জিনার সঙ্গে পোক্ত সম্পর্ক হয় তাঁর। ফুটবল ভালোবাসেন জর্জিনা। রিয়াল মাদ্রিদের সানতিয়াগো বার্নাব্যুতে রোনালদোর খেলা দেখতে যান তিনি। রোনালদোর চার সন্তান। সাত বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়র, তার মায়ের নামটি কখনোই বলেননি রোনালদো। ইভা ও মাতেও নামে দুই সারোগেট সন্তানও আছে তাঁর। ২০১৭ সালে জর্জিনার গর্বে জন্ম নিয়েছে রোলানদোর মেয়ে আলা মার্তিনা। জর্জিনা যখন বার্নাব্যুতে খেলা দেখতে যান। তখন দার“ণ অনুপ্রেরণা পান রোনালদো।
নেইমার ও বরুনা মারকুইজিন
বার্সেলোনায় যখন যোগ দিলেন নেইমার, তখন ব্র“নাই মারকুইজিন ছিলেন সঙ্গে। ব্র“না একজন অভিনেত্রী, ব্রাজিলে টেলিভিশনে দার“ণ জনপ্রিয় তিনি। ২০১৪ সালে হঠাৎ করেই তাঁদের সম্পর্ক”েছদ হয়। নেইমার চেষ্টা করেছিলেন সম্পর্ক ধরে রাখার জন্য। কিš‘ সে সময় ব্যর্থ হয়েছেন। তবে খুব বেশি দিন নতুন প্রেমের জন্য অপেক্ষা করতে হয়নি তাঁকে। মডেল গ্যাব্রিয়েলা লেনজির সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছিল এ সময়। আগের কথা বলে নিই। ২০১২ সালে এক কার্নিভালে ব্র“নার সঙ্গে দেখা হয় নেইমারের, তবে তখনো তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়নি। ২০১৪ সাল থেকে কয়েক দফা বি”েছদ ও মিলনের মধ্য দিয়ে এগিয়েছে তাঁদের সম্পর্ক। বর্তমানে ব্র“না মারকুইজিনের সঙ্গেই আছেন তিনি। ব্র“নার জন্ম ব্রাজিলের রিও ডি জেনিরোতে। শৈশব থেকেই তিনি অভিনয়ে পারদর্শী। অভিনয় ও মডেলিংই তাঁর পেশা। ১৯ বছর বয়সেই বাবা হন নেইমার। তাঁর ছেলের নাম ডেভিড লুকা। মা নেইমারের বান্ধবী কারোলিনা দান্তে। তবে এখন ব্র“নার সঙ্গে ভালোই চলছে নেইমারের দিনকাল।
লিওনেল মেসি ও আন্তনেলা রোকুজ্জো
মেসির ছেলেবেলার খেলার সাথি ছিলেন আন্তনেলা রোকুজ্জো। আর্জেন্টিনার রোজারিওতেই তাঁদের আলাপসালাপ। সে সময় পথেঘাটে ফুটবল খেলতেন মেসি। কিš‘ ১৩ বছর বয়সে মেসি চলে আসেন স্পেনে। কেন তাঁকে স্পেনে নিয়ে আসা হয়, সে কথা কারও অজানা নেই। ব্যয়বহুল হরমোন-চিকিৎসার জন্য বার্সেলোনায় ঠাঁই হলো বালক মেসির। রোকুজ্জো ওদিকে স্কুল শেষ করলেন, পড়াশোনা করলেন ডায়েট নিয়ে। একটি ফিটনেস ক্লাবে চাকরি নিলেন। এ সময় বহুদিন লিওনেল মেসির সঙ্গে রোকুজ্জোর যোগাযোগ ছিল না। অনেকেরই জানা নেই, রোকুজ্জোর কাছের বন্ধু গান গেয়ে বিশ্বমাতানো শাকিরা। ২০০০ সালের পর মেসি দুজন নারী মডেলের সঙ্গে সম্পর্ক গড়েছিলেন। তাঁদের একজন লুজিয়ানা সালাসার, অন্যজন মাকারেনা লেমোস। কিš‘ ২০০৮ সালে মেসির মনে পড়ে গেল শৈশবের খেলার সাথির কথা। যোগাযোগ হলো ফের। দুজনেই বুঝলেন, তাঁরা একে অপরকে বুঝতে পারছেন। প্রেমে পড়লেন তাঁরা। ২০০৯ সালে মেসি রোকুজ্জোকে বললেন আর্জেন্টিনা ছেড়ে স্পেনে চলে আসতে। চলে এলেন রোকুজ্জো। ২০১২ সালে তাঁরা ঘোষণা করলেন তাঁদের প্রথম সন্তান থিয়েগোর জন্মের সংবাদ। ২০১৫ সালে জন্ম নিল দ্বিতীয় সন্তান মাতেও। তাঁরা বিয়ে করেন দুই সন্তানের জন্মের পর, ২০১৭ সালে। সে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেরার্ড পিকে, শাকিরা, জর্ডি আলবা, কার্লোস পুয়োল। বিয়ের কিছুদিন পরই মেসি-রোকুজ্জোর সংসারে আসে তৃতীয় সন্তান কিরো। রোকুজ্জো সব সময়ই মেসির অনুপ্রেরণা।


























