ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ‘জাতীয় বাজেট ২০১৮-২০১৯ : একটি মূল্যায়ন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

  • আপডেট সময় : ০৪:৫৭:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুলাই ২০১৮
  • / 253

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের আয়োজনে ‘জাতীয় বাজেট ২০১৮-১৯ : একটি মূল্যায়ন’ শীর্ষক এক সেমিনারেপ্রধান অতিথিহিসেবে বক্তব্য রাখছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গর্ভনর ও প্রখ্যাত অর্থনীতিবিদ খোন্দকার ইব্রাহিম খালেদ।

বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ   ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের আয়োজনে ‘জাতীয় বাজেট ২০১৮-১৯ : একটি মূল্যায়ন’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার (১৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ৭১ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গর্ভনর ও প্রখ্যাত অর্থনীতিবিদ খোন্দকার ইব্রাহিম খালেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন, সীমান্ত ব্যাংকের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট আনোয়ার ফারুক তালুকদার ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউইনভার্সিটির ব্যবসায় ও অর্থনীতি অনুষদের ডিন অধ্যাপক ড. মাসুম ইকবাল। সেমিনারে সভাপতিত্ব করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে খোন্দকার ইব্রাহিম খালেদ বলেন, ২০১৮-১৯ অর্থবছরের জন্য যে বাজেট পাশ করা হয়েছে তা একটি যথানিয়মের বাজেট। এরমধ্যে তেমন কোনো নতুনত্ব নেই। শুধু আকার-আকৃতিতে বাজেটটি বড় হয়েছে। এই বৃহদায়তনের বাজেট বাস্তবায়ন করা সম্ভব কিনা সেব্যাপারে সন্দেহ পোষণ করেন খোন্দকার ইব্রাহিম খালেদ। তিনি বলেন, বাজেট বাস্তবায়নের জন্য যেসব দক্ষ প্রতিষ্ঠান প্রয়োজন সেসব প্রতিষ্ঠান আমাদের দেশে গড়ে ওঠেনি। দ্বিতীয়ত: লাগামহীন দুর্নীতি এবং তৃতীয়ত: দক্ষ মানবসম্পদ না থাকার কারণে এই বাজেট বাস্তবায়ন দূরহ হয়ে পড়বে।

তবে এই বাজেটে দুটি ভালো দিক আছে উল্লেখ করে খোন্দকার ইব্রাহিম খালেদ বলেন, শিক্ষকদের প্রশিক্ষণের জন্য ৫ হাজার কোটি টাকা এবং সামাজিক সুরক্ষা খাতে ১০ হাজার কোটি টাকা বরাদ্দ বাড়ানো হয়েছে। এটি একটি ভালো দিক।

বাংলাদেশ ব্যাংকের সাবেক এই ডেপুটি গর্ভনর আরো বলেন, জিডিপির হার ক্রমাগত বাড়ছে, কিন্তু জিডিপির সুষম বন্টন না থাকার ফলে সমাজে ধনী-গরীবের বৈষম্য বাড়ছে। এ ব্যাপারে বাজেটে কোনো দিক নির্দেশনা নেই। এসময় তিনি সরকারকে দেশের মেধাবী অর্থনীতিবিদদের নিয়ে একটি কমিটি গঠনের পরামর্শ দেন। তিনি ভারতের উদাহরণ টেনে বলেন, মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন তিনি এরকম একটি কমিটি গঠন করেছিলেন।

বিশেষ অতিথির বক্তব্যে ড. ফাহমিদা খাতুন বলেন, প্রতি এক দশক অন্তর অন্তর জিডিপির হার এক শতাংশ করে বাড়ছে। আশির দশক থেকেই এটা হয়ে আসছে। জিডিপির এই উন্নয়ন ধরে রাখতে হলে বিনিয়োগ বাড়াতে হবে। বর্তমানে দেশে বিনিয়োগ হার ২৮ শতাংশ। এটিকে অন্তত ৪০ শতাংশে নিয়ে যেতে হবে বলে মন্তব্য করেন ড. ফাহমিদা। এছাড়া কর আদায় পদ্ধতি, বৈদেশিক মুদ্রার প্রবাহ কমে যাওয়ার কারণ, সামাজিক নিরাপত্তা বেষ্টনী, পরিবেশ বাজেট ইত্যাদি বিষয়ে জ্ঞানগর্ভ আলোচনা করেন ড. ফাহমিদা।
সেমিনারে আনোয়ার ফারুক তালুকদার বলেন, মানুষের মধ্যে যেমন আয় বৈষম্য রয়েছে তেমনি আঞ্চলিক বৈষম্যও রয়েছে। যেমন সিলেট অঞ্চলের তুলনায় কুড়িগ্রাম অঞ্চলে দারিদ্রহার বেশি। শিক্ষার হারের মধ্যেও এই বৈষম্য দেখা যায়।

এসব বৈষম্য নিরসনে বাজেটে কার্যকর প্রস্তাবনা থাকা উচিত ছিল বলে মনে করেন  আনোয়ার ফারুক তালুকদার।

নিউজটি শেয়ার করুন

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ‘জাতীয় বাজেট ২০১৮-২০১৯ : একটি মূল্যায়ন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:৫৭:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুলাই ২০১৮