ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লেবাননে বিস্ফোরকবাহী ট্রাক জব্দ, কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন

৭ দিনের রিমান্ডে ফটোগ্রাফার শহিদুল আলম

  • আপডেট সময় : ০৩:০৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ৬ অগাস্ট ২০১৮
  • / 592
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংংবাদ ডেস্কঃ   তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় আলোকচিত্রী শহিদুল আলমের জামিন নামঞ্জুর করে তার সাত দিনের রিমান্ড দিয়েছে আদালত।

আজ সোমবার তাকে আদালতে তুলে মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক (ওসি) আরমান আলী। এদিকে, শহিদুলের আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন ও জোতির্ময় বড়ুয়া রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।

শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম (এসিএমএম) আসাদুজ্জামান নূর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আজ বিকেলে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) উত্তরের পুলিশ পরিদর্শক মেহেদী হাসান বাদী হয়ে রমনা থানায় মামলাটি করেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার মাসুদুর রহমান জানান, শহীদুল আলমের বিরুদ্ধে আইসিটি আইনের ৫৭ ধারায় মামলা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পুলিশ পরিদর্শক আরমান আলী তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

এর আগে রবিবার রাতে শহীদুল আলমকে তার ধানমন্ডির বাসা থেকে আটক করে ডিবি কার্যালয়ে নেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

৭ দিনের রিমান্ডে ফটোগ্রাফার শহিদুল আলম

আপডেট সময় : ০৩:০৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ৬ অগাস্ট ২০১৮