ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লেবাননে বিস্ফোরকবাহী ট্রাক জব্দ, কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন

বেগম খালেদা জিয়ার জামিন ৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়লো

  • আপডেট সময় : ০২:৩৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অগাস্ট ২০১৮
  • / 427
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ   জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে থাকা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত জামিন বৃদ্ধি করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর ভারপ্রাপ্ত বিচারক শেখ নাজমুল আলম এ আদেশ দেন। এদিন মামলাটি যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়া অসুস্থ থাকায় তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়নি।

এ জন্য খালেদা জিয়ার জামিন বৃদ্ধির আবেদন করেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে মামলার পরবর্তী শুনানির তারিখ ৫ সেপ্টেম্বর ধার্য করে ওই দিন পর্যন্ত খালেদা জিয়ার জামিন বৃদ্ধির আদেশ দেন।

খালেদা জিয়ার আরেক আইনজীবী জিয়া উদ্দিন জিয়া এসব তথ্য জানান। এদিন দুদকের পক্ষে ছিলেন মোশাররফ হোসেন কাজল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বেগম খালেদা জিয়ার জামিন ৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়লো

আপডেট সময় : ০২:৩৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অগাস্ট ২০১৮