ঢাকা ১২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সালমান মুক্তাদিরের শ্বশুরের টস বন্ডের চারটি গুদাম সিলগালা দেশের দুই জেলায় বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা রাজধানীর বাজারে সবজির চড়া দাম, শিমের কেজি ২০০ টাকা তিন মাসে দ্বিগুণ হলো এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ বহর নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি

সেই ছেলেটি

  • আপডেট সময় : ০৬:৩২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অগাস্ট ২০১৮
  • / 885
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
কবি- হাসিনা মরিয়মঃ

সেই ছেলেটিকে নিয়ে
একটা কবিতা লিখতে হবে
যার নাকের ডগায় বিন্দু বিন্দু ঘামের মতো
                      জমে থাকে রাগ- 
হাজারো প্রশ্নের বান ছুড়ে মারে-
                 কোন কারন ছাড়াই-
কেউ তাকাবে না আমার দিকে-শুধু
                    ওর দু'চোখ ছাড়া
কথা বলা যাবে না কারো সাথে-শুধু
             সে কথার মালা গাথবে-আর বলবে...
কাউকে ভালবাসবেনা আমাকে ছাড়া-সারাক্ষন
শুধু আমাকে ভাববে-আমাকে ভালবাসবে...
      কি কথা তাদের সাথে?
    বলো ভালবাস আমায়?
আমি ছাড়া তোমার জীবনে কেউ নেই-
যদি কোনদিন দূরে সরে যাও তবে যেনো
      মরবো আমি নির্ঘাৎ...
তোমাকে ছাড়া এই পৃথিবী মরুময়-
                     যেখানে তুমি নেই-
সেখানে বেঁচে কি লাভ,
চলে যাব দূরে বহুদূর...
আমি শুধু অবাক হই-
ওর ছেলে মানুষী
আমাকে নাড়া দেয়-
হাতছানি দিয়ে ডাকে,
হৃদয়ের ভিতর থেকে বলে উঠে কেউ-
কে সে...আমি বলি...
সেইতো আমার সব, আমার কাল
আমার পৃথিবী-আমার বেঁচে থাকার প্রেরণা-
যাকে নিয়ে আমি স্বপ্নের নীড় রচনা করবো
                      ধূধূ বালুচরে...
ঝড়ে সে ঘর ভেঙ্গে যাবে জানি,
তবুও আমি নিরন্তর গড়ে যাব আমাদের নিবাস-
যেখানে সত্য সে-আমি...
আর আমাদের ভালবাসা...।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সেই ছেলেটি

আপডেট সময় : ০৬:৩২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অগাস্ট ২০১৮
কবি- হাসিনা মরিয়মঃ

সেই ছেলেটিকে নিয়ে
একটা কবিতা লিখতে হবে
যার নাকের ডগায় বিন্দু বিন্দু ঘামের মতো
                      জমে থাকে রাগ- 
হাজারো প্রশ্নের বান ছুড়ে মারে-
                 কোন কারন ছাড়াই-
কেউ তাকাবে না আমার দিকে-শুধু
                    ওর দু'চোখ ছাড়া
কথা বলা যাবে না কারো সাথে-শুধু
             সে কথার মালা গাথবে-আর বলবে...
কাউকে ভালবাসবেনা আমাকে ছাড়া-সারাক্ষন
শুধু আমাকে ভাববে-আমাকে ভালবাসবে...
      কি কথা তাদের সাথে?
    বলো ভালবাস আমায়?
আমি ছাড়া তোমার জীবনে কেউ নেই-
যদি কোনদিন দূরে সরে যাও তবে যেনো
      মরবো আমি নির্ঘাৎ...
তোমাকে ছাড়া এই পৃথিবী মরুময়-
                     যেখানে তুমি নেই-
সেখানে বেঁচে কি লাভ,
চলে যাব দূরে বহুদূর...
আমি শুধু অবাক হই-
ওর ছেলে মানুষী
আমাকে নাড়া দেয়-
হাতছানি দিয়ে ডাকে,
হৃদয়ের ভিতর থেকে বলে উঠে কেউ-
কে সে...আমি বলি...
সেইতো আমার সব, আমার কাল
আমার পৃথিবী-আমার বেঁচে থাকার প্রেরণা-
যাকে নিয়ে আমি স্বপ্নের নীড় রচনা করবো
                      ধূধূ বালুচরে...
ঝড়ে সে ঘর ভেঙ্গে যাবে জানি,
তবুও আমি নিরন্তর গড়ে যাব আমাদের নিবাস-
যেখানে সত্য সে-আমি...
আর আমাদের ভালবাসা...।

বিডিসংবাদ/এএইচএস