ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

ডিজিটাল নিরাপত্তা আইনে প্রথম মামলা

  • আপডেট সময় : ১২:৩৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অক্টোবর ২০১৮
  • / 295
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  বাংলাদেশে আইন হওয়ার তিন দিনের মাথায় ডিজিটাল নিরাপত্তা আইনে প্রথম মামলা করেছে পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগ (সিআইডি)।

বুধবার পল্টন থানায় ওই মামলাটি করা হয়, যেখানে ফেসবুক ব্যবহার করে মেডিক্যাল ভর্তি পরীক্ষায় ভুয়া প্রশ্নপত্র বিক্রি করে প্রতারণার অভিযোগে পাঁচজনকে অভিযুক্ত করা হয়েছে।

আজ একটি সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে সিআইডি।

সিআইডির বিশেষ পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম বলছেন, ”এই চক্রের প্রধান কাউসার গাজীকে গ্রেফতারের পর পুরো চক্রটির বিষয়ে আমরা জানতে পারি।”

“তারা জিজ্ঞাসাবাদে বলছে, যেহেতু তারা প্রশ্ন ফাঁস করতে পারছে না, তাই নিজেদের মতো প্রশ্ন তৈরি করে বিক্রি করতো।” জানান তিনি।

বিভিন্ন ফেসবুক আইডি ব্যবহার করে “এক শ’ ভাগ গ্যারান্টি” দিয়ে তারা শিক্ষার্থীর সঙ্গে প্রতারণা করতো বলে ইসলাম জানান।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে মোবাইল, ল্যাপটপসহ কিছু সরঞ্জাম উদ্ধার করেছে সিআইডি।
মোবাইল ব্যাংকিং ব্যবস্থা ব্যবহার করে তারা টাকার লেনদেন করতো।

অনেকদিন ধরেই তারা এই প্রতারণার সঙ্গে জড়িত বলে পুলিশ বলছে। সর্বশেষ তারা মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন বিক্রির কথা বলে প্রতারণা করছিল, বলছেন ইসলাম।

তিনি বলছেন, গত কয়েক বছরের সাজেশন্স, প্রশ্নপত্র একত্র করে তারা ভুয়া প্রশ্নপত্র তৈরি করতো। ফেসবুক অ্যাকাউন্টে প্রচারণা চালিয়ে এসব প্রশ্নপত্র তারা বিক্রি করতো।

গ্রেফতারকৃতদের কাছ থেকে মোবাইল, বিকাশ রেজিস্টার, ল্যাপটপ আটক করা হয়েছে বলে সিআইডি জানিয়েছে।

বিভিন্ন পক্ষের আপত্তি, উদ্বেগ ও মতামত উপেক্ষা করে গত ১৯ সেপ্টেম্বর ডিজিটাল নিরাপত্তা বিল অনুমোদন করে বাংলাদেশের পার্লামেন্ট।

গত ৮ অক্টোবর রাষ্ট্রপতির প্রেস সচিব জানিয়েছেন যে, বিলটিতে রাষ্ট্রপতি সম্মতি দিয়েছে। অর্থাৎ বিলটি আইনে পরিণত হয়েছে।

এরপর এই আইনে এই প্রথম কোন মামলা হলো।

সাংবাদিকদের বিভিন্ন সংগঠন আইনটি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। তবে সরকার বলছে, মিথ্যা তথ্য না দিলে সাংবাদিকদের উদ্বেগের কিছু নেই।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ডিজিটাল নিরাপত্তা আইনে প্রথম মামলা

আপডেট সময় : ১২:৩৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অক্টোবর ২০১৮