ব্রণ কি? ব্রণের কারণঃ প্রতিরোধ ও চিকিৎসা
- আপডেট সময় : ০৬:২৭:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২ নভেম্বর ২০১৮
- / 1082
ডাঃ সাফানা আহমেদ
ব্রণ কি?
ব্রণ বা Acne, আমরা সাধারণ ভাবে যাকে “পিম্পল” বলি, এটি হলো মানব ত্বকের লোমকূপের নিকট সিবেসিয়াস গ্রন্থির একটি রোগবিশেষ যা বিশেষত দানা, গোটা, লালচে ত্বক ইত্যাদি দেখে চিহ্নিত করা যায়।

ব্রণ সাধারণত ১৩ থেকে ১৮ বছর বয়সে বেশি হয়। মুখমন্ডল, গলা, বুকে ও পিঠের উপরিভাগ আর হাতের উপরিভাগে এটা বেশী হয়, তবে শরীর এর যে স্থান গুলোতে লোম আছে তার যে কোন স্থানে হতে পারে।
বয়ঃসন্ধিকালে হরমোন টেস্টোস্টেরন আর প্রোজেস্টেরনের প্রভাবে ত্বকের সিবেসিয়াস গ্রন্থি বেশি করে তেল নিঃসরণ শুরু করে যা তেল গ্রন্থির ভিতর জমতে শুরু করে। জমতে জমতে এক সময় গ্রন্থিটা ফেটে যায়। ফলে তেল আশপাশের টিস্যুতে ছড়িয়ে পড়ে। তখন ব্যাকটেরিয়া তেলকে ভেঙে টিস্যুতে ফ্যাটি এসিড তৈরী করে। এই ফ্যাটি এসিড ত্বকের ভেতর প্রদাহ সৃষ্টি করে । এর ফলে চামড়ার মধ্যে দানার সৃষ্টি হয় যাকে আমরা ব্রণ বলি ।
#ব্রণের প্রধান কারণসমূহ-
• বয়ঃসন্ধিকালে হরমোন নিঃসরণ শুরু হওয়া (সবচেয়ে কমন কারন)
• অতিরিক্ত আবেগ বা উদ্বিগ্নতা বা রাত জাগা।
• মাসিক এর আগে বা গর্ভাবস্থায় হরমোনের মাত্রার মধ্যে পরিবর্তন আসা।
• জন্মনিয়ন্ত্রণের পিল, খিঁচুনি বা মানসিক রোগের ওষুধ, স্টেরয়েড ট্যবলেট ইত্যাদি সেবন করা (অনেক ক্ষেত্রে)।
#ব্রণ প্রতিরোধে করণীয়ঃ
• একজন চর্ম রোগ বিশেষজ্ঞ কে দেখান ও সঠিক চিকিৎসা শুরু করুন।
• ব্রন এর চিকিৎসা কিছুটা দীর্ঘমেয়াদি, আপনার সেই অনু্যায়ী মানসিক প্রস্তুতি থাকতে হবে।
• ত্বক পরিচ্ছন্ন রাখেন, দিনে কমপক্ষে ২ বার “ ব্রন / তৈলাক্ত স্কিন’ এর জন্য উপযোগী ফেস ওয়াস দিয়ে মুখ ধোবেন।
• মুখে বা অন্য কোথাও ঘাম হলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন।
• রাতে ঠিকমতো ঘুমান।
• মানসিক চাপ থেকে মুক্ত থাকুন।
• বেশি করে পানি, ফল ও শাক-সব্জি খেলে ভাল হবে।
#ব্রণের চিকিৎসা পদ্ধতিঃ
ব্রণের অনেক ধরনের চিকিৎসা আছে। মুখে খাওয়ার / স্কিন এ লাগানোর ঔষধ। বিশেষ ধরনের লাইট দিয়ে চিকিৎসা। এখন আধুনিক লেজার দিয়েও আমাদের দেশ এ চিকিৎসা হচ্ছে। কিন্তু আপনার ক্ষেত্রে কোন ধরনের বা কিভাবে চিকিৎসা করলে সব চেয়ে ভালো ফলাফল হবে তা একমাত্র একজন অভিজ্ঞ চর্ম রোগ বিশেষজ্ঞ ঠিক করতে পারবেন।
ডাঃ সাফানা আহমেদ
চর্মরোগ বিশেষজ্ঞ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা
চেম্বারঃ
প্রতিদিন সন্ধ্যা ৬.০০টা থেকে রাত ৯.০০ টা পর্যন্ত।
শমরিতা হাসপাতাল লিমিটেড, ৮৯/১, পান্থপথ, ঢাকা-১২১৫, নতুন বিল্ডিং এর নিচ তলা.
ডাক্তারের সিরিয়ালের জন্য মোবাইল নাম্বার- ০১৭৩৪-৩২৪৭১৩, টেলিফোন- ৯১৩১৯০১ (৬ লাইন) এক্স- ১৭৩/২৩৬
ইমেল- drsafana23@gmail.com, samoritabd@gmail.com
বিডিসংবাদ/এএইচএস

























