ঢাকা ১২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সালমান মুক্তাদিরের শ্বশুরের টস বন্ডের চারটি গুদাম সিলগালা দেশের দুই জেলায় বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা রাজধানীর বাজারে সবজির চড়া দাম, শিমের কেজি ২০০ টাকা তিন মাসে দ্বিগুণ হলো এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ বহর নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি

জেএমআই সিরিঞ্জে বিনিয়োগ করবে জাপানি কোম্পানি নিপরো

  • আপডেট সময় : ০৩:১২:১৫ অপরাহ্ন, রবিবার, ৬ জানুয়ারী ২০১৯
  • / 560
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেএমআই সিরিঞ্জ এ্যান্ড মেডিক্যাল ডিভাইসে বিনিয়োগ করবে জাপানী কোম্পানি নিপরো কর্পোরেশন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, এ বিষয়ে জেএমআই সিরিঞ্জের পরিচালনা পর্ষদ সম্মতি প্রকাশ করেছে। তবে শেয়ারহোল্ডার ও নিয়ন্ত্রক সংস্থার সম্মতি সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন পাবে।

জেএমআই সিরিঞ্জ থেকে ১ কোটি ১১ লাখ শেয়ার কিনবে নিপরো কর্পোরেশন। যা নতুন করে ইস্যু করা হবে। এক্ষেত্রে জেএমআই সিরিঞ্জের পরিশোধিত মূলধন বাড়বে ১১ কোটি ১০ লাখ টাকা। এদিকে নিপরো কর্পোরেশনের কাছে শেয়ার ইস্যুর দর নির্ধারণের বিষয়ে কোম্পানিটির ইজিএমে সিদ্ধান্ত নেয়া হবে।

আগামী ১৬ ফেব্রুয়ারি জেএমআই সিরিঞ্জের বিশেষ সাধারণ সভায় (ইজিএম) অনুষ্ঠিত হবে। ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ জানুয়ারি। উল্লেখ্য, প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা।

আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৭৮ পয়সা।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

জেএমআই সিরিঞ্জে বিনিয়োগ করবে জাপানি কোম্পানি নিপরো

আপডেট সময় : ০৩:১২:১৫ অপরাহ্ন, রবিবার, ৬ জানুয়ারী ২০১৯