ঢাকা ১২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সালমান মুক্তাদিরের শ্বশুরের টস বন্ডের চারটি গুদাম সিলগালা দেশের দুই জেলায় বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা রাজধানীর বাজারে সবজির চড়া দাম, শিমের কেজি ২০০ টাকা তিন মাসে দ্বিগুণ হলো এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ বহর নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি

“তোমারে তবুও আমি ফেলেছি হারায়ে”

  • আপডেট সময় : ১০:৪৫:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জানুয়ারী ২০১৯
  • / 446
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
কবিঃ হাসিনা মরিয়ম-

এখনও আমার কৈশোর আমাকে
হাতছানি দিয়ে ডাকে-
ভৈরব নদীর ধার ঘেষে আমাদের ছায়াঘেরা
হিজলতলীর গ্রাম-
নদীরপাড় ধরে বিস্তির্ন ফসলের মাঠ...
চারদিকে সবুজ আর সবুজ...
মৃত নদী যেন শত জনমনের সাক্ষী হয়ে আছে-
আমি শুধু অভিভূত হয়ে দেখি- কি সুন্দর!
আমার ছায়াঘেরা গ্রাম-
গ্রামের চারপাশ ঘিরে আছে ফলের বাগান-
ছোট্ট কুটিরে মা আমার জন্য অপেক্ষা করে-
এখনও সেই ডাক আমার কানে সুর হয়ে বাজে-
এখন কৈশোর পেরিয়ে যৌবনে এসে
ফিরে ফিরে যাই সেই ফেলে আসা
দিনগুলির কাছে-
যেখানে আমার স্মৃতিরা ছড়িয়ে আছে-
সেই ও পাড়ার গায়েনের মেয়ে-
যার সাথে কেটেছে আমার
কৈশোরের সোনালী দিনগুলি-
তারপর ছাড়াছাড়ি
সে চলে গেছে
কোথায় আছে সে...?
এখনও তাঁর স্মৃতি আমার-
বুকের ভিতর-
রাতজাগা পাখীর মতো
আর্তনাদ করে-
এখনও মনে হয়-সে
যদি ফিরে আসতো-তাহলে আমিও
ফিরে তাকাতাম...
সে সব স্মৃতি আমি সযতনে লালন করি 
বুকের ভিতর...
এখনও সে আছে আমার অনুভবে
এখন সেই হিজলতলীর গ্রামে যেয়ে
কৈশোরে ফিরে যেতে ইচ্ছে করে আমার
যেখানে সুর ছিল-ছন্দ ছিল-
আজ সেই সুর ছিড়ে গেছে-তারপরও
হিজলতলী আমাকে হাতছানি দিয়ে ডাকে...


বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

“তোমারে তবুও আমি ফেলেছি হারায়ে”

আপডেট সময় : ১০:৪৫:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জানুয়ারী ২০১৯
কবিঃ হাসিনা মরিয়ম-

এখনও আমার কৈশোর আমাকে
হাতছানি দিয়ে ডাকে-
ভৈরব নদীর ধার ঘেষে আমাদের ছায়াঘেরা
হিজলতলীর গ্রাম-
নদীরপাড় ধরে বিস্তির্ন ফসলের মাঠ...
চারদিকে সবুজ আর সবুজ...
মৃত নদী যেন শত জনমনের সাক্ষী হয়ে আছে-
আমি শুধু অভিভূত হয়ে দেখি- কি সুন্দর!
আমার ছায়াঘেরা গ্রাম-
গ্রামের চারপাশ ঘিরে আছে ফলের বাগান-
ছোট্ট কুটিরে মা আমার জন্য অপেক্ষা করে-
এখনও সেই ডাক আমার কানে সুর হয়ে বাজে-
এখন কৈশোর পেরিয়ে যৌবনে এসে
ফিরে ফিরে যাই সেই ফেলে আসা
দিনগুলির কাছে-
যেখানে আমার স্মৃতিরা ছড়িয়ে আছে-
সেই ও পাড়ার গায়েনের মেয়ে-
যার সাথে কেটেছে আমার
কৈশোরের সোনালী দিনগুলি-
তারপর ছাড়াছাড়ি
সে চলে গেছে
কোথায় আছে সে...?
এখনও তাঁর স্মৃতি আমার-
বুকের ভিতর-
রাতজাগা পাখীর মতো
আর্তনাদ করে-
এখনও মনে হয়-সে
যদি ফিরে আসতো-তাহলে আমিও
ফিরে তাকাতাম...
সে সব স্মৃতি আমি সযতনে লালন করি 
বুকের ভিতর...
এখনও সে আছে আমার অনুভবে
এখন সেই হিজলতলীর গ্রামে যেয়ে
কৈশোরে ফিরে যেতে ইচ্ছে করে আমার
যেখানে সুর ছিল-ছন্দ ছিল-
আজ সেই সুর ছিড়ে গেছে-তারপরও
হিজলতলী আমাকে হাতছানি দিয়ে ডাকে...


বিডিসংবাদ/এএইচএস