‘বেবী’ গানটি অসাধারণ হয়েছে
- আপডেট সময় : ১০:৫৪:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১ ফেব্রুয়ারী ২০১৯
- / 232
বিডিসংবাদ ডেস্কঃ ‘আঁধার’ এবং ‘দুই জীবন’ গান নিয়ে বেশ আলোচনার পর এবার সাংবাদিক ও কন্ঠশিল্পী সানি আজদ নিয়ে আসছেন তার নতুন গান ‘বেবী’।
তরুণ কন্ঠশিল্পী ও সুরকার এফএ প্রিতম’র কথা ও সুরে গানটির মিউজিক করেছেন ওয়াহিদ শাহীন। গানটি বাজারে আসছে অডিও কোম্পানি ‘লায়নিক মাল্টিমিডিয়ার’ ব্যানারে। এমনটাই জানালেন সানি আজাদ। বললেন, ‘বেবি’ একটা ভিন্নধারার গান।
যারা মিউজিক ভালোবাসেন তাদের অনেক ভালো লাগবে। তাছাড়া গানের কথা গুলোও একটু ভিন্ন। তরুণদের অনেক পছন্দ হবে। অচিরইে গানটির মিউজিক ভিডিও’র শুটিং হবে। আশা করছি; সবার ভালো লাগবে। ওয়াহিদ শাহীন বলেন, সানি ভাইয়ের সাথে এই প্রথম কাজ করলাম। গানের কথাগুলো খুবই চমৎকার। সানি ভাইয়ের সাথে কাজ করেও অনেক ভালো লেগেছে। একটা বিষয় লক্ষ করেছি।
তিনি যখন গান গান খুবই যত্নসহকারে এবং খুবই প্রাণবন্ত ভয়েস ওনার। আমি চেষ্টা করেছি; ভালোকিছু উপহার দেয়ার। আমার ধারণা গানটি সানি ভাইয়ের জন্য ভালো কিছু নিয়ে আসবে। এফএ প্রিতম বলেন, ‘বেবী’ গানটি অসাধারণ হয়েছে । সানি ভাইও গানটি অনেক ভালো গেয়েছেন। আশা করছি; আমরা সবাই মিলে ভালো কিছু দিতে পারবো।
উল্লেখ্য- সানি আজাদ’র ‘বেবী’ ৭ম গান। এর আগে রেজাউর রহমান রিজভী’র কথায় সুরকার ও গীতিকার প্লাবন কোরেশী’র সুরে ‘আঁধার’ এবং জনপ্রিয় গীতিকার অনুরুপ আইচ’র কথা ‘দুই জীবন’ শিরোমানের গানটি দিয়ে বেশি আলোচনায় আসেন।


























