ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ব্যবসায় উন্নয়ন সম্মেলন শুরু

  • আপডেট সময় : ০৫:৪২:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৯
  • / 295
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অর্থ ও বাণিজ্যে ডেস্কঃ শুরু হয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ‘এজেন্ট ব্যাংকিং ব্যবসায় উন্নয়ন সম্মেলন ২০১৯’ ।

আজ ১৬ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার ঢাকার একটি হোটেলে এই কার্যক্রম শুরু হয়।

দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও ক্যামেলকো আবু রেজা মো. ইয়াহিয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর তাহের আহমেদ চৌধুরী।

ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা সেন্ট্রাল জোনপ্রধান মো. শফিকুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও প্রধান মানবসম্পদ কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা নর্থ জোনপ্রধান (অতিরিক্ত দায়িত্ব) মো. ইয়ানুর রহমান,  কুমিল্লা জোনপ্রধান মো. মোশাররফ হোসেন, এজেন্ট ব্যাংকিং ডিভিশন প্রধান মো. মাহবুব আলম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সিলেট জোনপ্রধান মুহাম্মদ সায়েদ উল্লাহ।

এ সময় প্রধান কার্যালয়ের উর্ধ্বতন নির্বাহী এবং ব্যাংকের ঢাকা সেন্ট্রাল, নর্থ, কুমিল্লা ও সিলেট জোনের অধীনস্থ এজেন্ট ব্যাংকিং আউটলেটসমূহের এজেন্টগণ উপস্থিত ছিলেন।

ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে বলেন, ‘জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বর্তমান সরকার যে আর্থিক অন্তর্ভুক্তি কর্মসূচি গ্রহণ করেছে তা বাস্তবায়নে অন্যতম ও শক্তিশালী হাতিয়ার হচ্ছে এজেন্ট ব্যাংকিং সেবা। গ্রাম, চরাঞ্চল ও দুর্গম পাহাড়ি এলাকাসহ দেশের প্রত্যন্ত অঞ্চলের সর্বস্তরের মানুষকে ব্যাংকিং সেবার আওতায় এনে দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতেই ইসলামী ব্যাংক এ  কার্যক্রম শুরু করেছে।’

মাত্র এক বছরে তিন শধাতিক আউটলেট চালু করে ইতোমধ্যে আলোচনায় এসেছে ইসলামী ব্যাংক। গ্রাহক সেবাকে প্রাধান্য দিয়ে ব্যাংকিং সকল নিয়মকানুন পরিপালনের মাধমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য এজেন্টদের প্রতি আহবান জানান তিনি।

বিডিসংবাদ/এএইচএস

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সকল সংবাদ দেখতে ক্লিক করুন

নিউজটি শেয়ার করুন

ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ব্যবসায় উন্নয়ন সম্মেলন শুরু

আপডেট সময় : ০৫:৪২:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৯