ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের দুই জেলায় বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা রাজধানীর বাজারে সবজির চড়া দাম, শিমের কেজি ২০০ টাকা তিন মাসে দ্বিগুণ হলো এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ বহর নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুর প্রকল্পের বাড়তি ইউরেনিয়াম জ্বালানি

ড্যাফোডিলের জনসংযোগ কর্মকর্তা আনোয়ার হাবিব কাজলকে বিশেষ সম্মাননায় ভূষিত

  • আপডেট সময় : ১২:২৬:২৮ অপরাহ্ন, রবিবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৯
  • / 468

চাঁদপুর প্রেস ক্লাবের অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান ২০১৯ এ দেশের একজন প্রথিতযশা সফল জনসংযোগ কর্মকর্তা হিসেবে শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি, এমপি‘র কাছ থেকে বিশেষ সম্মাননা স্মারক গ্রহণ করছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উর্ধ্বতন সহকারি পরিচালক (জনসংযোগ) মোঃ আনোয়ার হাবিব কাজল।

বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ মিডিয়া ডেস্কঃ উচ্চ শিক্ষার বিস্তারে ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগে অনন্য অবদানের স্বীকৃতি স্বরুপ বিশেষ সম্মাননা পেলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উর্ধ্বতন সহকারি পরিচালক (জনসংযোগ) মোঃ  আনোয়ার হাবিব কাজল।

গতকাল ১৬ ফেব্রয়ারি চাঁদপুর প্রেস ক্লাবের অভিষেক ২০১৯  সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠানে দেশের একজন প্রথিতযশা সফল জনসংযোগ কর্মকর্তা হিসেবে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী  ডাঃ দীপু মনি, এমপি প্রধান অতিথি তাকে উত্তরীয় পড়িয়ে দেন এবং সম্মাননা স্মারক হাতে তুলে দেন। ।

আনোয়ার হাবিব কাজল ১৯৯৬ সালে বেএক্সিমকো গ্রুপের প্রকাশনা বেক্সিবার্তা এক্সিকিউটিভ হিসেবে কর্মজীবন শুরু করেন।

২০০১ সালে দেশের প্রথম ডিজিটাল ম্যাগাজিন ‘ডিজি বাংলা’র (ডিজিটাল বাংলাদেশ) ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে ড্যাফোডিল মাল্টিমিডিয়ায় যোগ দেন। পরবর্তীতে ২০০৭ সালে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগে কো-অর্ডিনেটর হিসেবে যোগ দান করেন।

বর্তমানে তিনি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের উর্ধ্বতন সহকারি পরিচালক (জনসংযোগ) হিসেবে কর্মরত আছেন।

এছাড়াও আনোয়ার হাবিব কাজল বেসরকারি বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির যুগ্ম সাধারন সম্পাদক, বাংলাদেশ জনসংযোগ সমিতির সদস্য ও চাঁদপুর প্রেস ক্লাবের একজন সম্মানিত সদস্য।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ড্যাফোডিলের জনসংযোগ কর্মকর্তা আনোয়ার হাবিব কাজলকে বিশেষ সম্মাননায় ভূষিত

আপডেট সময় : ১২:২৬:২৮ অপরাহ্ন, রবিবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৯