ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুর প্রকল্পের বাড়তি ইউরেনিয়াম জ্বালানি মেট্রো রেলের দুই লাইন নির্মাণে ৪৬ হাজার কোটি টাকা স্বৈরাচার শুধু নিজেদের উন্নয়ন করেছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি টঙ্গীর তুরাগ নদে নিখোঁজের ২৩ ঘণ্টা পর দুই শিশুর

ব্রাজিলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে প্রস্তুত বাংলাদেশি প্রবাসীরা

  • আপডেট সময় : ০৫:২৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৯
  • / 741
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাইফুল্লাহ আল মামুন, ব্রাজিল স্টাফ রিপোর্টারঃ   আগামী ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

১৯৫২ সালের এই ফেব্রুয়ারি মাসের ২১ তারিখ সালাম-বরকত-রফিক-শফিক-জব্বার আরও কত নাম না জানা ভাষাসৈনিকেরা ভাষার জন্য নিজের জীবন বিসর্জন দিয়েছিল। সেসকল মহান ভাষাসৈনিকদের আত্নত্যাগের জন্য ১৯৯৯ সালে জাতিসংঘ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সারা বিশ্বে স্বীকৃতি দেয় যেটি বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের বিষয়।

নিজ মাতৃভাষা বাংলার প্রতি শহীদদের স্বরণে এই দিবসটি বাংলাদেশের জন্য যেমন অত্যন্ত মর্যাদাপূর্ণ তেমনি পুরো বিশ্বে যথেষ্ট স্বীকৃতিপ্রাপ্ত।

বাংলাদেশে এই দিনটি যথাযথ মর্যাদায় পালিত হলেও যারা দেশের বাইরে প্রবাসে অবস্থান করে তাদের অনেকেই দিবসটি পালনে সকলের প্রবল উদ্যেগ লক্ষ্য করা যায়।

দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে আসন্ন ২১শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্বরণে দিনটি মর্যাদাপূর্ণ করতে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়েছে।

তবে প্রবাসীদের অনেকের অভিমত – ‘আগেরকার মত এবার জাঁকজমকভাবে দিবসটি পালন করার সম্ভাবনা নেই, কারণ কোন কুচক্রী মহল ক্ষমতাধর প্রবাসীরা এম্বাসির সহযোগিতায় অনুষ্ঠান করছে যাদের সাথে সাধারণ প্রবাসীদের কোন সম্পর্ক নেই। একি দেশের নাগরিক হওয়া সত্ত্বেও আমাদের  অগোচরে আয়োজন করা হয়েছে। গতবারের মত এবার সবাই হয়তো একসাথে উদযাপন করা হবে না।’

তবে ক্ষোভ অভিযোগ যাই থাকুক, সকলেই যার যার অবস্থান থেকে দিনটিকে স্বরণীয় রাখতে ব্যাপক উদ্যেগ নিচ্ছে।

আগামী ২০ ফেব্রুয়ারি ব্রাজিলের সাও পাওলো হুয়া হিউ বনিত খেলার মাঠে বেলা ১২টা থেকে ৫টা পর্যন্ত সকলে বাঙালী প্রবাসীদের এক বিশাল সম্মিলনের আয়োজন করা হবে।

এই আয়োজনে থাকবে শহীদদের প্রতি আত্নার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া-মাহফিল, আলোচনা অনুষ্ঠান এবং সর্বশেষ মনোজ্ঞ সাংস্কৃতিক প্রোগ্রামের মধ্য দিয়ে শেষ করা হবে।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত থাকবে অতিথি হিসেবে প্রবীণ ও গুনী প্রবাসীবর্গ এবং পরিবারবর্গ।

ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধা জ্ঞাপনে তাদের প্রতি যথাযথ সম্মান ও ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে সুবিশাল প্রবাসী মিলনমেলা পরিণত হবে বলে আশাবাদী সকলেই।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ব্রাজিলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে প্রস্তুত বাংলাদেশি প্রবাসীরা

আপডেট সময় : ০৫:২৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৯