চকবাজারে অগ্নিকান্ডে নিহতদের স্বরণে ব্রাজিল জামে মসজিদে দোয়া
- আপডেট সময় : ০৬:১২:৪৬ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০১৯
- / 902
মীর আহমেদ মীরু, ব্রাজিল থেকেঃ গত ফেব্রুয়ারি ২০ তারিখ রাতে রাজধানীর চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনায় ব্রাজিলে অবস্থিত প্রবাসী এবং স্থানীয় মুসল্লিরা গত শুক্রবার জুমায় বিশেষ মোনাজাত করে।
ব্রাজিলের বসবাসরত প্রবাসীরা পুরান ঢাকার চকবাজারে এই মারাত্বক ভয়াবহ ঘটনায় দেশের ভাই-বোনেরা মর্মান্ত্বিকভাবে নিহত হওয়ায় তাদের প্রতি শোক প্রকাশ এবং তাদের আত্নার মাগফিরাত কামনায় এই বিশেষ দোয়ায় অংশগ্রহন করে।
গত শুক্রবার ব্রাজিলের সাও পাওলোর একটি জামে মসজিদে একজন আরবীয় ইমাম জুম্মা নামাজের পর এই দোয়া মোনাজাত করেন।
এ সময় উপস্থিত ছিল ব্রাজিলের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এবং বাংলাদেশসহ বিভিন্ন দেশের প্রবাসীরা।
প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি ২০ তারিখ বুধবার রাত পৌনে ১১টায় চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের একটি ভবন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা পাশের ভবনগুলোতে ছড়িয়ে পড়ে। সর্বশেষ রাত ৩টার দিকে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের প্রায় ১৫ ইউনিটের প্রায় ২০০ কর্মী।
ফায়ার সার্ভিসের পরিচালক লে. কর্নেল এসএম জুলফিকার রহমানের মতে, ‘ভবনের ভেতরে গ্যাস লাইটার রিফিলের পদার্থ ছিল। এটা নিজেই একটা দাহ্য পদার্থ। এছাড়া আরও অন্যান্য কেমিক্যাল ছিল। প্রত্যেকটা জিনিসই আগুন দ্রুত ছড়িয়ে দিতে সহায়তা করেছে। পারফিউমের বোতলে রিফিল করা হতো এখানে। সেই বোতলগুলো ব্লাস্ট হয়ে বোমের মতো কাজ করেছে। সেগুলো এক ধরনের কেমিক্যাল। ক্যামিকেলের জন্যই আগুন নিয়ন্ত্রণে সময় লেগেছে বেশি।
বিডিসংবাদ/এএইচএস




















