চূড়ান্ত হলো প্রবাসীদের উদ্যোগে ব্রাজিলে মসজিদ স্থাপন
- আপডেট সময় : ০৬:২৮:২০ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০১৯
- / 857
সাইফুল্লাহ আল মামুন, ব্রাজিল স্টাফ রিপোর্টারঃ
অবশেষে চূরান্ত হলো ব্রাজিলে মুসলিমদের আবেগ, ভালোবাসা এবং আল্লাহ্তা’লার নৈকট্য লাভের গুরুত্বপূর্ণ প্রার্থনার স্থান মসজিদ প্রতিষ্ঠিত করার।
দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলের সাও পাওলোর পারি শহরে বসবাসরত কিছু সংখ্যক বাঙালী প্রবাসীদের উদ্যোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সাও পাওলোয় অসংখ্য মুসলমান প্রবাসীদের বসবাস, তবে তাদের সংখ্যার দিক থেকে মসজিদ পর্যাপ্ত নয়। যে কয়টি আছে তা আয়তনের তুলনায় অনেক কম। যার ফলে সপ্তাহে ৭ দিন ৫ ওয়াক্ত এবং বিশেষ দিন শুক্রবার জুম্মার নামাজের সময় মুসল্লিদের অনেক সমস্যায় ভূগতে হয়।

জানা যায়, এটি মূলত বাঙালী প্রবাসীদের একান্ত উদ্যোগে এবং তাদের নিজস্ব অর্থায়নে এই মসজিদ প্রতিষ্ঠিত হচ্ছে। যার ফলে বিশ্বের অন্যান্য প্রবাসীরা বাঙ্গালীদের এই পদক্ষেপকে স্বাগত জানায় এবং তাদের সাথে কর্মকান্ডে পাশে থাকার আশ্বাস দেয়।
উল্লেখ্য, এই মসজিদটি সাও পাওলোর পারি শহরে ৪ তলা ভবন নিয়ে করা হচ্ছে এবং পর্যপ্ত জায়গার ব্যবস্থা রাখা হচ্ছে এবং উদ্যোগকারীরা আরো যথার্থ সহযোগিতায় পেলে মসজিদ উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ নিয়ে ব্রাজিলের সাও পাওলোর পারি শহরের একটি ব্যবসা প্রতিষ্ঠানের একটি আয়োজিত সভায় একটি দোয়ার আয়োজন করে মসজিদ স্থাপনে উদ্যেগগ্রহনকারী প্রবাসীরা।
বিডিসংবাদ/এএইচএস




















