ব্রাজিলে পালিত হলো পবিত্র শবে মেরাজ
- আপডেট সময় : ০৫:১৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০১৯
- / 409
মীর আহমেদ মীরু, ব্রাজিল থেকেঃ
সারা বিশ্বে মুসলিমদের অন্যতম দিন পবিত্র শবে মেরাজ ।
ইতিহাসের এই দিন রাতে মহানবী হজরত মুহাম্মদ (সা.) আল্লাহর সঙ্গে সাক্ষাত করতে আরশে আজিমে যান। এ কারণেই হিজরি রজব মাসের ২৬ তারিখের রাতটি মুসলমানদের কাছে অত্যন্ত মহিমাপূর্ণ ও তাৎপর্যবহ। এই রাতেই মহানবী হজরত মুহাম্মদ (সা.) মক্কা শরিফ থেকে জিবরাইল (আ.)-এর সঙ্গে সপ্তম আসমান পেরিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ লাভ করে আবার পৃথিবীতে ফিরে আসেন। পৃথিবীতে ফিরে রাসুল (সা.) পুরো ঘটনা হজরত আবু বকর (রা.)-এর কাছে বর্ণনা করেন। মক্কার কাফেররা রাসুল (সা.) মেরাজের ঘটনাকে অবিশ্বাস করলেও তিনি নিঃসংশয়ে তা বিশ্বাস করেন। রাসুল (সা.) তাকে সিদ্দিকি বা বিশ্বাসী খেতাব দেন।

গতকাল বৃহস্পতিবার ব্রাজিলের বানিজ্যিক নগরী সাও পাওলোয় একটি জামে মসজিদে প্রবাসী মুসলিমরা যথাযোগ্য মর্যাদায় পবিত্র শবে মেরাজ উপলক্ষে বাদ মাগরিব একটি অনুষ্ঠান আয়োজন করে।
পবিত্র কুরআন তেলাওয়াত ও মসজিদের খতিব শাইখ মোহাম্মদ উল্লাহ’র একটি বক্তব্যে শুরু হয়।
উক্ত অনুষ্ঠান প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শেখ মোহম্মদ হামিদ এবং বিশেষ বক্তা ছিলেন শেখ মোহাম্মদ ইব্রাহীম।
প্রধান বক্তা শেখ মোহম্মদ হামিদ বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মহান রব্বুল আলামিন তার বান্দাদের শান্তির দূত হিসেবে প্রেরণ করেছেন ! বিশ্ব কল্যাণ ও শান্তির জন্য আল কোরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর আদর্শ প্রয়োজন -বিশ্বব্যাপী সব মুসলমানদের কে একীভূত থাকতে হবে মোহাম্মদ আল কোরআনের আদর্শ -কোরআন সুন্নাহ ও ইসলামে একমাত্র বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করতে পারে
শেষে দরূদ পাঠ ও বিশেষ দোয়া এবং রাতের ভোজের মধ্যে বিশ্বের সব মুসলমানের শান্তি কামনা করে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।

এই অনুষ্ঠানে বিশেষ করে উপস্থিত ছিলেন বাংলাদেশসহ অন্যান্য দেশের মুসলিম প্রবাসীরা।
বিডিসংবাদ/এএইচএস




















