ঢাকা ০২:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে ষড়যন্ত্র করছে সরকার : রিজভী

  • আপডেট সময় : ০৩:১৬:১৫ অপরাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০১৯
  • / 161
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সরকার খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘এই মিডনাইট সরকার দেশনেত্রীর সুচিকিৎসার ব্যবস্থা না করে প্যারোল দেয়ার জন্য পাগল হয়ে গেছে। আমরা স্পষ্ট ভাবে বলতে চাই- বিএনপি বেগম জিয়ার প্যারোলে মুক্তি চায় না, নিঃশর্ত মুক্তি চায়।’

আজ বুধবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিপুল জনপ্রিয়তায় সরকার ঈর্ষান্বিত হয়ে তাকে আবারো হেয় প্রতিপন্ন করার চক্রান্ত করছে। সরকারি লোকদের অর্থে পরিচালিত একটি টিভি চ্যানেল ও মিথ্যাচারে নিয়োজিত কিছু হলুদ সাংবাদিক দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান ও বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কাল্পনিক রচনা প্রতিযোগিতায় নেমেছে।’

রাকসুর সাবেক এই ভিপি বলেন, ফাতেমার মা বলেছেন তাদের প্রাণনাশের হুমকি দিয়ে এধরণের সাক্ষাৎকার নেয়া হয়েছে। তিনি বলেছেন, ফাতেমার প্রাপ্য টাকা ছাড়াও তাকে অগ্রিম টাকা দেয়া হয়। এমনকি ফাতেমাকে সকল উৎসব বোনাস প্রদান করা হয় বলেও জানান রিজভী।

তথ্যমন্ত্রীর সমালোচনা করে বিএনপির এ নেতা বলেন, ‘যারা অন্ধকারে ভোট করে তারা কতটুকো সাহসী তা জনগণ জানে। রিজভী বলেন, তারেক রহমান আইনগত ভাবে জামিনে চিকিৎসার জন্য লন্ডনে আছেন।’

রিজভী বলেন, ‘শেখ হাসিনার আন্দোলনের ফসল ১/১১’র সরকার তারেক রহমানকে হত্যার উদ্দেশ্যে যে নির্যাতন চালিয়েছে তাতে করে তিনি এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি।’

তারেক রহমানের চিকিৎসা চলছে উল্লেখ করে রিজভী বলেন, দেশনায়ক তারেক রহমান সুস্থ হলেই বীরের বেশে দেশে ফিরে আসবেন।

সরকার বাকশাল কায়েম করছে অভিযোগ করে রিজভী বলেন, ‘আপনাদের সাহস থাকলে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে নির্বাচন দিন। প্রমাণ করুন কার কতটুকো সাহস, কার কত জনপ্রিয়তা।’

এসময় তিনি বেগম জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করে তার, তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচার বন্ধের আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে ষড়যন্ত্র করছে সরকার : রিজভী

আপডেট সময় : ০৩:১৬:১৫ অপরাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০১৯