ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুর প্রকল্পের বাড়তি ইউরেনিয়াম জ্বালানি মেট্রো রেলের দুই লাইন নির্মাণে ৪৬ হাজার কোটি টাকা স্বৈরাচার শুধু নিজেদের উন্নয়ন করেছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি টঙ্গীর তুরাগ নদে নিখোঁজের ২৩ ঘণ্টা পর দুই শিশুর সরকারি মূল্যে এলপিজি বিক্রি নিশ্চিতের নির্দেশ, অমান্য করলে ব্যবস্থা

প্রকাশিত হলো ‘ফুলওয়ালী মাইয়া’

  • আপডেট সময় : ০৭:৩৪:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০১৯
  • / 287
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন ডেস্কঃ

প্রকাশিত হয়ে গেলো জনপ্রিয় কন্ঠশিল্পী উজ্জল খানের ‘ফুলওয়ালী মাইয়া’ গানের মিউজিক ভিডিও।

গানটির কথা লিখেছেন এমদাদ সুমন, সুর করেছেন মাসুম এবং সঙ্গীত আয়োজনে ছিলেন অরন্য আকোন। গাজীপুরের মনোরম লোকেশনে গানটির চিত্রায়িত হয়েছে।

গানটিতে অভিনয় করেছেন, জনপ্রিয় মডেল আনান খান ও নবাগত মডেল দোলন ও আপন। গানটির ভিডিও পরিচালনায় ছিলেন সিডি চয়েস মিউজিক টিম। অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েস মিউজিক এর ব্যানার থেকে ‘ফুলওয়ালী মাইয়া’ ভিডিও প্রকাশ পায় গত ১৮ এপ্রিল। শুরু থেকেই আলোচনায় চলে আসে গানটি।

সিডি চয়েস মিউজিক’র কর্ণধার এমদাদ সুমন বলেন, “উজ্জলের গায়কী আমার খুবই ভালোলাগে। ও যখন আমাকে এসে বললো ভাইয়া আমাকে ভালো একটি গানের কথা দিতে হবে ওর সেই আকুলতা দেখে আমি ওর জন্য গান লিখি। এই পরিশ্রম তখনই স্বার্থক হবে যখন আপনারা সবাই এই গানটি পছন্দ করবেন। বিশ্বাস করি উজ্জল ভবিষৎতে এ ইন্ডাষ্ট্রিতে ভালোভাবে তার জায়গা দখল করে নিবে উজ্জল খান বলেন, এমদাদ সুমন ভাইয়ার লেখা গান আমি গাইতে পেরেছি এই জন্য নিজেকে ধন্য মনে করছি। তাছাড়া এই গানটি আমার একটি স্বপ্ন ছিলো যার বাস্তবায়ন হয় সিডি চয়েস মিউজিক’র মাধ্যমে। আমি অত্যন্ত খুশী, দোয়া করবেন আমার জন্য যাতে আমি আরও ভালো ভালো কাজ আপনাদের উপহার দিতে পারি।”

নবাগত মডেল দোলন বলেন,“এটি আমার ক্যারিয়ারের প্রথম কাজ যদিও সিডি চয়েস মিউজিক টিমের আন্তরিকতায় আমার মনে হয়নি আমি প্রথম কাজ করছি। আমি কৃতজ্ঞ তাদের প্রতি যদি এই কাজটি আপনাদের ভালো লাগে তাহলে সামনে আরও অনেক ভালোলাগার মত কাজ আপনাদের দিতে পারবো। ভালোবাসা দিয়ে সব সময় আমার পাশে থাকবেন।”

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রকাশিত হলো ‘ফুলওয়ালী মাইয়া’

আপডেট সময় : ০৭:৩৪:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০১৯