ব্রাজিলে ‘বাংলা জিন্স’ নিয়ে সফল উদ্যোক্তা রুহুল তালুকদার
- আপডেট সময় : ০৬:৫৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০১৯
- / 1040
মীর আহমেদ মীরু, ব্রাজিল থেকেঃ
নিষ্ঠা ও ইচ্ছা শক্তি একজন মানুষকে সফল উদ্যোক্তা হিসেবে সাফল্যের শিখরে উঠতে সাহায্য করে। সেই ইচ্ছা শক্তি নিয়ে একজন সফল উদ্যেক্তা হিসেবে অগ্রসর ব্রাজিল প্রবাসী বাংলাদেশি রুহুল তালুকদার।
বর্তমানে ল্যাটিন আমেরিকার সাও পাওলোর পারি নগরে বসবাস করছেন বাংলাদেশের কেরানীগঞ্জের এই যুবক।
ঠিক চার বছর আগে নিজ আর্থিক অবস্থার উন্নতির আশায় ব্রাজিলে পাড়ি জমান। সেখানে থাকাকালীন সব সময় একটা জিনিস চিন্তা করতেন এমন কোন কিছু করবেন যার মাধ্যমে আয় উন্নতি বৃদ্ধি এবং আর্থিক কর্মসংস্থান এর ব্যবস্থা করা যায়। যার ফলে নিজ এবং দেশ ও দশের সুনাম বয়ে আনা যায়।

তার ধারনা ছিল ব্যবসায়ী মনোভাব গড়তে প্রয়োজন সুচিন্তিত ব্যবসায়ীক ধারণা ও কঠোর পরিশ্রম এবং সাথে ধৈর্য্য ও মনোবল। এর জন্য তিনি বহুদিন সেখানে বিভিন্ন মাঝারী আকারের ব্যাবসা শুরু করেন শুধুমাত্র ব্যবসায়িক অভিজ্ঞতার জন্য।

এরপর তিনি ব্রাজিলে মানুষের চাহিদা ও প্রয়োজনীয়তার কথা চিন্তা করে প্রতিষ্ঠা করেন একটি মিনি গার্মেন্টস ও কাপড়ের ব্রান্ড ‘বাংলা জিন্স’।
মূলত এই গার্মেণ্টস তার জিন্স প্যান্ট প্রস্তুত এবং বাজারজাতের কাজ করা হয়। তার জানা ছিল একমাত্র বাংলাদেশে এই গার্মেন্টস শিল্পটি সারা বিশ্বের রপ্তানিযোগ্য শিল্প। প্রতিষ্ঠান্টি এখন যে অবস্থানে আছে এর জন্য জন্য তাকে অনেক কঠোর পরিশ্রম করতে হয়েছে।
এই মিনি গার্মেন্টসে তার নিজের ডিজাইনের বিভিন্ন জিন্সের প্যান্ট বিশেষত মেয়েদের ফ্যাশনেবল জিন্স প্রস্তুত করা হয়। তিনি মার্কেটিং কৌশল খাটিয়ে বিভিন্ন ট্রেন্ড আবিষ্কার করেছে এই ধাপে কাজ করে।

জানা যায় তার ডিজাইনের শার্ট প্যান্টের অনেক চাহিদা রয়েছে বর্তমানে এবং তারর তৈরি পোশাক ব্রাজিলিয়ান বাংলাদেশিরা এখন বিক্রি করে তার দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন পথ দেখছে।
তিনি বিডিসংবাদ ডট কম’কে বলেন, ‘ উদ্দেশ্যে ন্যায় এবং সঠিক হলে এই বাংলা জিন্সের এই ব্র্যান্ডকে একদিন অনেক বড় পরিসরে নিয়ে যাবো ইনশাল্লাহ। এর মাধ্যমে আশা করি অনেক লোকের কর্মসংস্থানের হবে এবং দেশের সুনাম প্রতিষ্ঠিত করা যাবে। এই জন্য দেশের সকলের কাছে দোয়া প্রত্যাশা করছি। যে লাভজনক অবস্থানে প্রতিষ্ঠানটি আছে এর জন্য জন্য আমাকে অনেক কঠোর সংগ্রাম করতে হয়েছে।
বর্তমানে ব্রাজিলে তার এই বাংলা জিন্সের অবস্থান,
রুয়া সাও কাইটানো,৮৮৪ সালা ২৫, ব্রাজিল সাও পাওলো ব্রাস

বিডিসংবাদ/এএইচএস




















