ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

ইসলামী ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য ১০% ক্যাশ ডিভিডেন্ট সুপারিশ

  • আপডেট সময় : ০৪:২৩:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০১৯
  • / 263
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অর্থ ও বাণিজ্যে

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২০১৮ সালে ১০% ক্যাশ ডিভিডেন্ড সুপারিশ করেছে।

ব্যাংকের ৩৬তম বার্ষিক সাধারণ সভার অনুমোদন সাপেক্ষে এ ডিভিডেন্ড প্রদান করা হবে। ২৪ এপ্রিল ২০১৯, বুধবার ইসলামী ব্যাংক টাওয়ারে ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো: নাজমুল হাসান, পিএইচডি-র সভাপতিত্বে অনুষ্ঠিত পর্ষদ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান ইউসিফ আব্দুল্লাহ্ আল রাজী ও মো: সাহাবুদ্দিন, পরিচালকবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো: মাহবুব উল আলম এবং ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও কোম্পানি সচিব জে.কিউ.এম হাবিবুল্লাহ, এফসিএস উপস্থিত ছিলেন।

সভায় ৩১ ডিসেম্বর ২০১৮-এ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদন করা হয়। আগামী ১৮ জুন ২০১৯ তারিখে ব্যাংকের ৩৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।

১৯ মে ২০১৯ ব্যাংকের ডিভিডেন্ড-এর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ।

নিউজটি শেয়ার করুন

ইসলামী ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য ১০% ক্যাশ ডিভিডেন্ট সুপারিশ

আপডেট সময় : ০৪:২৩:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০১৯