প্রকাশিত হলো মিউজিক ভিডিও ‘প্রেম মানে ছেলে খেলা নয়’
- আপডেট সময় : ০৪:২১:১৮ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০১৯
- / 241
বিনোদন ডেস্ক
প্রকাশিত হয়ে গেলো প্রতিভাবান কন্ঠশিল্পী মাইনউদ্দিনের ‘প্রেম মানে ছেলে খেলা নয়’ গানের মিউজিক ভিডিও।
গানটির কথা লিখেছেন এমদাদ সুমন, সুর করেছেন মাসুম এবং সঙ্গীত আয়োজনে ছিলেন জনি।
গাজীপুরের মনোরম লোকেশনে গানটির চিত্রায়িত হয়েছে। গানটিতে অভিনয় করেছেন, জনপ্রিয় মডেল আনান খান ও সামায়রা। গানটির ভিডিও পরিচালনায় ছিলেন সিডি চয়েস মিউজিক টিম।অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়স মিউজিক এর ব্যানার থেকে ‘প্রেম মানে ছেলে খেলা নয়’ ভিডিও প্রকাশ পায় গত ১৮ মে । শুরু থেকেই আলোচনায় চলে আসে গানটি।
শিল্পী মাইনউদ্দিন বলেন, এই গানটি আমার একটি স্বপ্ন। যার বাস্তবায়ন হয় সিডি চয়েস মিউজিক’র মাধ্যমে। আমি অত্যন্ত খুশী এবং দোয়া করবেন আমার জন্য যাতে আমি আরও ভালো ভালো কাজ ভবিষৎতে আপনাদের উপহার দিতে পারি। এমদাদ সুমন ভাইয়ের গানের কথায় কাজ করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।
জনপ্রিয় মডেল আনান খান বলেন, প্রতিনিয়ত কাজ কাজ করছি কিন্তু এই কাজটি একটু ব্যাতিক্রম এই কাজটি করতে গিয়ে আমি শারিরীকভাবে আহত হই। অনেক কষ্ট করতে হয়েছে আশা করি গানের এই গল্পটি সবার ভালো লাগবে তা-ছাড়া মাইনউদ্দিন ভাই যথেষ্ঠ ভালো গেয়েছেন।
বিডিসংবাদ/এএইচএস


























