আসছে ঈদে ‘আজ পাশা’ নিয়ে ডি জে শাহরিয়ার এবং পারভেজ
- আপডেট সময় : ০৪:২৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০১৯
- / 272
বিনোদন ডেস্ক
আসছে ঈদে দর্শক শ্রেুাতাদের মাতাতে ডি জে শাহরিয়ার ফিচারিং পারভেজ সাজ্জাদের ‘আজ পাশা’ শিরোনামে একটি গান।
খুব শীঘ্রই গানটি পাওয়া যাবে ডি জে শাহরিয়ারের নিজস্ব ইউটিউব চ্যানেলে। এমনটাই জানালেন ডি জে শাহরিয়ার।
ডি জে শাহরিয়ার বলেন, আমি যে কাজটি করেছি এই ধরনের সঙ্গীতায়োজন খুব বেশি আমাদের দেশে নেই। কিন্তু এই প্রজন্মের ব্যাপক চাহিদা মাথায় রেখে নতুনভাবে নতুন কিছু দেয়ার চেষ্টা করেছি। শ্রোতাদের ভালোবাসা পেলেই এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। শুধু তাই নয়; বর্তমান প্রজন্মের চাহিদার কথা মাথায় রেখে এবং পুরনো জনপ্রিয় গানকে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে, নতুনভাবে ডাবস্টেপ ঘরানায় গানটির সঙ্গীতায়োজন করা হয়েছে। যা গানপ্রিয় এই প্রজন্মকে ভিন্ন স্বাদ উপহার দিবে বলে আমার বিশ্বাস ।
সঙ্গীত শিল্পী পারভেজ সাজ্জাদ বলেন, গানটি আমার খুব প্রিয় আর ডি জে শাহরিয়ারের সঙ্গীতায়োজনের প্রতি আমার অন্যরকম ভালোলাগা রয়েছে যা এই প্রজন্মকে মুগ্ধ করবে। এবং এই ভালোলাগা থেকেই গানটি করেছি।
বলে রাখা ভালো, বিগত কয়েক বছর ধরে সফলতার সাথে ডি জে প্রফেশনের সাথে রয়েছেন ডি জে শাহরিয়ার। পাশাপাশি একটি জনপ্রিয় এফ এম রেডিওতে কর্মরত রয়েছেন। এরই মধ্যে তিনি অসংখ্য বড় বড় ইভেন্টে পারফর্ম করেছেন।
এছাড়াও ফ্যান্টাসি কিংডমের অফিসিয়াল ডি জে হিসেবে নিয়মিত পারফর্ম করে আসছেন। তাই এমন একজন সঙ্গীতপ্রেমীর উপর ভরসা করা যেতেই পারে।
বিডিসংবাদ/এএইচএস


























